শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫ টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট বৃদ্ধির প্রতিবাদ ও ওই কেন্দ্র গুলোতে পুনঃরায় ভোট গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরাজিত প্রার্থী।

সোমবার দুপুরে তার নিজস্ব কার্যালয়ে প্রার্থী শেখ কামরুল হাসান টিপু লিখিত বক্তব্য পড়ে শোনান। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৯৭ টি কেন্দ্রের মধ্যে প্রতিপক্ষ প্রার্থী আনন্দ মোহন বিশ্বাসের নিজস্ব ৫টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ের মধ্যে ৮ টিতে জিতেছেন। বাকী ৩ টিতে অস্বাভাবিক ভোট কারচুপি করে জয় ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।

যাতে সহযোগিতা করেছে নির্বাচনের কেন্দ্রে দায়িত্বে থাকা কর্মব্যক্তিরা। যেসব কেন্দ্রের অভিযোগ আনা হয়েছে সেগুলো হলো কপিলমুনি ইউনিয়নের কাসিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাসিম নগর কে আর আর মাধ্যমিক বিদ্যালয়, রেজাকপুর কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রেজাকপুর হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়,(পুরাতন ভবন), হাওলী প্রতাপকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন), কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ( কলেজ ভবন)।

মটরসাইকেল প্রতীকের প্রার্থী শেখ কামরুল হাসান টিপুর এজেন্টদের কাছে রেজাল্ট শীট দেয়া হয়নি এবং ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ আনা হয়।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে গেলে সেটাও তিনি নেননি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, আমার দপ্তর থেকে অভিযোগের রিসিভ কপি দেয়া হয়েছে। অভিযোগ টা সঠিক নয়। ভোট কারচুপির বিষয়টি আমার জানা নেই। রিটার্নিং অফিসার স্যার বা সংশ্লিষ্ট কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তারাই ভাল বলতে পারবেন। তবে ভোট অবাধ, সুষ্ঠু, ও নিরপেক্ষ হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, খুলনা ডে-নাইট কলেজের অধ্যক্ষ সাখেরা বানু, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষকা (অবঃ) সুরাইয়া আক্তার বানু ডলি, সাবেক যুবলীগনেতা অহিদুজ্জামান মোড়ল ও আব্দুল খালেক।


এই বিভাগের আরো খবর