শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় পারিবারিক দ্বন্দ্ব জেরে বিরোধ চরমে!

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ৭ জুন, ২০২৪, ৭:০৬ অপরাহ্ন

প্রতিপক্ষকে শায়েস্থা করতে পাইকগাছায় যাতায়াতের পথের উপর পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। আদালতে পথের দাবীতে মামলা হওয়ায় ঘর নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এনিয়ে পক্ষদের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী আদালতে করা মামলার বিবরণে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের শেখ মশিউর রহমান ও আক্তার হোসেন শেখ একই বংশের লোক।

সেখানে তাদের চলাচলের জন্য ৬ ফুট চওড়া ও ২০০ফুট দৈর্ঘের ১টি রাস্তা তৈরী করে। সেই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে ১০ টি পরিবারসহ এলাকার লোকেরা চলাচল করে আসছেন। এর মধ্যেই কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এজন্য আক্তার হোসেনরা তাদের শরীকের কিছু অংশ জমি নিলুফা বেগমদের কাছে বিক্রি করেন। জমি কিনেই প্রতিপক্ষ নিলুফা বেগম রাস্তার উপরেই পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। ফলে ১০ টি পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে।

হয়ে পড়েছে অবরুদ্ধ। পথ উম্মুক্ত রাখার দাবীতে শেখ মশিয়ার রহমান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৭ ধারায় গত ২৭মে মামলা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষকে শান্তি শৃংখলা বজায় রাখার পাশাপাশি তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের জন্য পাইকগাছা থানার ওসিকে আদেশ প্রদান করেন।

ওসি ওবাইদুর রহমান বিষয়টি সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই ওয়াজেদ আলীকে দায়িত্ব অর্পণ করেন। দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি ০৪ জুন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলার কথা জানিয়ে দেন। তিনি আরও জানান, নিলুফারা আদালতের নির্দেশনা পেয়েও আদেশ অমান্য করে কাছ অব্যাহত রাখে। এ ব্যাপারে নিলুফা বেগম জানান, ভবন নির্মানের কাজ শুরু হলে তারা কোন বাঁধা না দিয়ে এখন মামলা করেছে।

পূর্ব পাশে আমাদের জমি আছে সেখান দিয়ে পথ দিতে হবে অন্যথায় দেওয়াল ভেঙ্গে পথ দেয়া ছাড়া উপায় নেই। মশিয়ার রহমান বলেন, আমাদের ১০টি পরিবারসহ লোকজনের চলাচলের জন্য শরীকভুক্ত জমিতে পাকারাস্তা করে দীর্ঘদিন ধরে চলাচল করছি। পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদেরকে শায়েস্তা করতে তারা পথের উপর পাকা ঘর নির্মান করে অবরুদ্ধ রাখার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।এছাড়াও স্থানীয় অনেকেই বলেন, উভয়ের মধ্যে বিষয়টি নিয়ে চরম বিরোধ দেখা দিয়েছে।


এই বিভাগের আরো খবর