শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত: চলছে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৪:১৭ অপরাহ্ন

নদ-নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালীনগরস্থ ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। যাতে এক হাজার হেক্টর জমির আমন ধানের চারা বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ৮ থেকে ৯’শ বিঘার ৩’শ টি গলদা চিংড়ীর ঘের। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটার সময় স্থানীয়রা বাঁধ বাঁধার চেষ্টা করে।

স্থানীয় ইউপি সদস্য সুকুমার কবিরাজ জানান, প্রত্যেকটি নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীনগর গ্রামের ভদ্রা নদীর বাঁধ ভেঙ্গে ২২ নম্বর পোল্ডার প্লাবিত হয়েছে। এদিকে দ্বিতীয় জোয়ারের ফলে ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১ হাজার হেক্টর বিঘা জমির জন্য লাগানো আমন বীজতলা নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ থেকে ৯’শ বিঘার গলদা চিংড়ী ঘের। নষ্ট হয়েছে তরমুজসহ নানা রকম ফসল। বিধস্থ হয়েছে কয়েকটা কাঁচা ঘর বাড়ী। এ দিকে জোয়ারে পানি ঢুকছে আবার ভাটায় নামছে। প্রতি বছর আমরা ভাঙ্গনের কবলে পড়ে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিন্তু স্থায়ী কোন সমাধান হচ্ছেনা। দেলুটী ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর সহযোগিতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। শেষ হতে আরও সময় লাগবে কয়েকদিন।

এদিকে খবর পেয়ে পাশ্ববর্তী সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক আবারও নিজস্ব লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ বাঁধার কাজ করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, আমি ভাঙ্গন কবলিত এলায় গিয়েছি। স্বচক্ষে দেখলাম। বিষটা খুবই কষ্টদায়ক। স্থায়ীভাবে বাঁধটি কিভাবে বাঁধা যায় সে ব্যাপারে কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রাজু আহম্মেদ হাওলাদার।


এই বিভাগের আরো খবর