শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৭:৫৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা।

যার ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে প্রদান করা হয়েছে চাউল ১২ মেট্রিক টন, খাবার স্যালাই ৫ হাজার প্যাকেট, বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।

অন্যদিকে টীম খুলনা বিল্ড খুলনা সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন, বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন ও রেদোয়ান রোহান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, কাজি সোহাগ ও শফিয়ার রহমান।

এ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।


এই বিভাগের আরো খবর