শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩, আহত-১

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বুধবার, ৫ জুন, ২০২৪, ২:১৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ তিন জন মারা গেছে। আহত হয়েছে একজন। মর্মান্তিক এ ঘটনাটি বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার শিববাড়ী ব্রীজের দক্ষিণে স্মরণ খালি মোড় হতে কৃষি কলেজের মধ্যেবর্তী স্থানে ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে রিয়াদ আবেদীন (২২) ও তার বন্ধু মাহবুর রহমান (২৫) কয়রা জায়গীর মহলের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ইঞ্জিন চালিত ভ্যান কলেজ পড়ুয়া দু ছাত্রীকে নিয়ে পাইকগাছায় আসছিল। এ সময় মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক ইসমাইল গাজী (৬৫) ঘটনাস্থলেই মারা যায়। পথচারীরা নিহত ও আহতদের দ্রুত পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে।

হাসাপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের আবেদুর রহমান গাজীর ছেলে রিয়াদ ও গড়ইখালী গ্রামের হারুন গাইনের ছেলে মাহবুবুর রহমান মারা যায়। তবে কলেজ পড়ুয়া দু ছাত্রীর মধ্যে আশাশুনি উপজেলার বড়দল গ্রামের আলাউদ্দীনের মেয়ে তৃষা (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরজন ছাত্রী সুস্থ আছে।

এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে মৃতদের সুরুতহাল রিপোর্ট তৈরী করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলো।


এই বিভাগের আরো খবর