রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জামালপুরে মাংস ব্যবসায়ীর গলায় ছুরি ধরে ২ লাখ টাকা ছিনতাই যশোর ইনস্টিটিউট নির্বাচনে সংস্কার ও উন্নয়ন সমিতির বড় জয় ময়মনসিংহ টিটিসিতে অনিয়মের অভিযোগ, ‘তাকামল’ টেস্ট বন্ধে ২ শিক্ষক বদলি ‎রাজশাহীতে শিক্ষিকাকে পেটানো বিএনপি নেতা বহিষ্কার ‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

পাইকগাছায় রেমালের আঘাতে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ : ক্লাস হচ্ছে কালীমন্দির, ভাঙ্গা-ছেড়া ও বেড়ার ঘরে

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৬:৩৪ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস হচ্ছে কালীমন্দির, ভাঙ্গা- ছেড়া ও বেড়ার ঘরে।

সরকারী হিসেব মতে সরজমিনে দেখা যায়, গত ২৭ মে ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয় ১০টি, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ২৬ টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০ নং খড়িয়া পল্লীস্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়টি মাটির সাথে সমান হয়ে গেছে। খাড়া হয়ে আছে মাত্র জাতীয় পতাকার ষ্টান্ড। আছেন ৬ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থী। বসার মত কোন জায়গা না থাকায় পাশে সদ্য নির্মাণাধীন ছোট একটা কালিমন্দিরে পাটি বিছিয়ে ক্লাস নেয়া হচ্ছে।

দেলুটি উদয়ণ বিদ্যাপিট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল, বেড়া ধ্বংসস্তুপ। এমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জিরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গেউয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কড়ুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিগরদানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিএনকো ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এছাড়াও ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ২৬ টি। পল্লীস্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয়টি খুবই অবেলিত। একটা সাইক্লোন সেন্টারের ব্যবস্থা করা হলে এলাকাবাসীও উপকৃত হবে পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যাও বাড়বে।

এব্যাপারে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন শাহ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী শেখ বলেন ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরী করে কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর