শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছায় রেমালের তান্ডবে ঘেরে লবণ পানি ঢুকে সাধু পানির বিভিন্ন প্রজাতির মাছ মরে,নিঃস্ব মৎস্য চাষিরা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৪:৪০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ঘুর্ণিঝড় রেমালের তান্ডবে কপোতাক্ষ নদের ভাঙ্গনে রাড়ুলি ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত। এর ফলে লবণ পানি ঢুকে ৪৫ বিঘা সাধু পানির ঘেরের কার্প জাতীয় মাছ মরে নিঃস্ব হয়ে গেছে মৎস্য চাষী আফছার গোলদার।

আফছার গোলদার জানান, ঘুর্নিঝড়ের কারনে ঘেরে লবণ পানি উঠায় আমার ৪৫বিঘা সাধু পানির মাছ মরে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, তিনি সাধু পানিতে দীর্ঘ ২৪ বছর ধরে এ জাতীয় মাছ চাষ করে আসছেন। চলতি বছর ২২ লাখ টাকার মাছ মজুদ করে আগামী ভাদ্র – আশ্বিন মাসে তা বিভিন্ন ঘেরে বিক্রির জন্য প্রস্তুত করছেন। কিন্তু ঘুর্নিঝড় রেমালের তান্ডবের কারণে সেটা আর হয়ে উঠলো না। চলতি বছর তিনি ঘেরের পরিধিসহ বিনিয়োগ বাড়িয়েছেন। আর উক্ত ঘেরে যেসব মাছ চাষ করছেন তার মধ্যে রয়েছে রুই,কাতল, মৃগেল, সিলভার কার্প, জাপানী পুটি, টেবলেট, গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ। ঘেরটি উপজেলার রাড়ুলী গ্রামে অবস্থিত।

জানা যায়, গত ২০২৩ সালে তিনি ৪২ লক্ষাধিক টাকার মাছ বিক্রি করেন। কিন্তু গত সোমবারের ঘুর্নিঝড় রেমালের আঘাতে তার এ বছরের স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এখন ঘেরের সবকিছুই লন্ডভন্ড। কপোতাক্ষ নদের রাড়ুলি জেলে পল্লীর নিকটে ভেঙ্গে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। যার শিকার হয় আফছার গোলদারের মৎস্য ঘের।

এ ব্যাপারে আফছার গোলদারের ছেলে আসিফ বলেন, আমি ঘেরটি দেখা শুনা করি। কিন্ত মাছ মরে যাওয়ায় আমরা চরম ক্ষতিগ্রস্ত ও বর্তমানে নিঃস্ব হয়ে গেছি।


এই বিভাগের আরো খবর