শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান , ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২০ প্রার্থীর মনোনয়ন দাখিল

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ৮:১৫ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এ চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ২০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আজ বৃহস্পতিবার দিনভর উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে ৭ প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলীর পুত্র এ্যাডঃ স ম শিবলী নোমানী রানা ও মোঃ আছাদুল বিশ্বাস।

ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থীরা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক বজলুর রহমান, প্রভাষক আব্দুল ওয়াহাব বাবলু, এসএম হাবিবুর রহমান, যুবলীগ নেতা সুকুমার চন্দ্র ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম, ফরহাদ হোসেন ফয়সাল, মিলন মন্ডল ও কৌতুক অভিনেতা বাবুল শরীফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রধান শিক্ষক অনিতা রানী মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের ময়না বেগম ও ইয়াসমিন বুশরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী আগামী ২৯শে মে (বুধবার) পাইকগাছা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর