শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রচারণার শীর্ষে চশমা প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা
শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৩:১২ অপরাহ্ন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে ব্যাপক প্রচার – প্রচারণা চালাচ্ছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী এস,এম হাবিবুর রহমান (মুছা)।
তার চশমা মার্কার প্রচার-প্রচারণার মাঠ জমে উঠেছে উপজেলার সর্বত্রই। সময় যত ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তা বাড়ছে ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী এস, এম হাবিবুর রহমান মুছার।

আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনকে ঘিরে তিনি কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলা সর্বত্রই ভোটারদের কাছে পৌঁছে চশমা প্রতীকের ভোট প্রার্থনা করছেন। এছাড়াও রাস্তাঘাটসহ হাট বাজারের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে প্রচণ্ড গরমকে অতিক্রম করে বিভিন্ন গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।

এ উপজেলার বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতিকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান মুছাকে নিয়ে। বিভিন্ন হাটে বাজারের চায়ের দোকানগুলোতে সাধারণ ভোটাররা নির্বাচন নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ করতে দেখা গেছে। তাতে সবার কাছে ভাইস-চেয়ারম্যান পদে হাবিবুর রহমান মুছার নামটিই উঠে আসছে বারবার। বয়সে কম হলেও পরীক্ষিত রাজনীতিবিদ হিসাবে সবার আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।

এ বিষয়ে চশমা প্রতিকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবুর রহমান মুছা ঢাকা প্রতিদিনকে বলেন, আমি সবশ্রেণির ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছি। আমার কর্মীরা প্রত্যন্ত গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছে। যে এলাকায়ই যাচ্ছি সেখানে সবার প্রচুর সারা পাচ্ছি। আল্লাহর রহমতে আমি শতভাগ আশাবাদী উপজেলা বাসী আমার চশমা প্রতিকে তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোটটি প্রদান করে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।


এই বিভাগের আরো খবর