শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

পাঠক চায় চেকবই

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১১ অপরাহ্ন

চেকবই নিতে সবাই ভিড় জমাচ্ছেন ‘তাম্রলিপি’র প্যাভিলিয়নে। অমর একুশের বইমেলায় পাঠকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ‘চেকবই’।
কিন্তু কেন? জানতে চাইলে এক পাঠক বললেন, ‘ বেলা-অবেলা-সারাবেলার ভাব-ভাবনা, ব্যস্ত-ব্যকুল মনের কামনা-বাসনা-যাতনা-প্রেরণা সুনিপুণ ম্যাকম্যানের মতো সাজিয়েছে ‘চেকবই’।

আরেক পাঠক জানালেন, মানব মনের গভীর-জটিল রহস্যের মুখ খুলে দেয়া হয়েছে এতে হাস্য-পরিহাসছলে। ইন্দ্রজাল ছিন্ন করে ব্যক্তি নিজেকে দেখতে পেয়েছে ‘মায়াবী পর্দায়’। তখনই কালের কারাগার থেকে মুক্তির পংক্তিগুলো পাঠককে দু-দন্ড শান্তি দিয়েছে।

এ প্রসঙ্গে ‘তাম্রলিপি’র মোস্তাফিজুর রহমান তারেক বলেন, শব্দের নিঁখুত গাঁথুনি, ভাষার নিপুণ বুননে মাহবুবুর রহমান তুহিন’র ‘চেকবই’র অক্ষরগুলো শপথের স্বাক্ষর ঘোষণা করেছে। ভাবের আবেগ পরিমিত ও পরিমার্জিতরূপে কবির কথাগুলো নরম ও কোমল করে তুলেছে। আর তখন দীর্ঘশ্বাস দীর্ঘ না হয়ে কাঠফাটা রোদে বৃষ্টি হয়ে ঝরেছে।

তাম্রলিপির (১৫ নং) প্যাভিলিয়নে চেকবই পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু।


এই বিভাগের আরো খবর