বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প, ঘুষ দিয়ে জায়গা পায়নি ভূমিহীনরা

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১১:২০ পূর্বাহ্ন

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জের ঘিওরে ঘুষ দিয়েও প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের জায়গা পাননি প্রকৃত ভূমিহীনরা। জানা যায়, ভূমিহীনদের সংগঠন দরিদ্র উন্নয়ন ভূমিহীন সমবায় সমিতির পক্ষ থেকে গত ২০১৮ সালের ২ আগস্ট আবাসনের জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন। তারই ধারাবাহিকতায় ঘিওর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. শহিদ ইসলাম এবং নায়েব মো. ইদ্রিস আলী খাস খতিয়ানভুক্ত ভূমি পরিমাপ করেন এবং ভূমিহীনদের সংগঠনের টাকায় জায়গা চিহ্নিতকরণে নিশান টাঙ্গানো হয়। ওই ভূমিহীন সংগঠনের সদস্যদের জায়গা দেওয়ার প্রস্তাব (নং-৭) দেওয়া হলেও ওই নায়েব ও সার্ভেয়ার নিজেদের স্বার্থ হাসিলের জন্য অসহায় ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে পুনরায় ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করান। অপরদিকে চলতি বছরের ৬ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের আরডিসি স্বাক্ষরিত এক পত্রে দরিদ্র ভূমিহীন সমবায় সমিতির সভাপতির আবেদনের প্রেক্ষিতে ওই সমিতির সদস্যদের অনুকূলে ঘিওর উপজেলার ১নং খাস খতিয়ানভুক্ত ভূমি বন্দোবস্তের বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

এদিকে, দরিদ্র উন্নয়ন ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মো. আবু সাঈদ জানান, আমার সমিতির সদস্য প্রায় ৭০ জন। এদের মধ্যে ৫০ জন সদস্যের কোন জায়গা ও বাড়ীঘর নাই। এরা অন্যের বাড়ী কিংবা রাস্তার পাশে খোলা আকাশের নীচে বসবাস করে। এমতাবস্থায় ভূমিহীনদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে। সেই জায়গা পেতে সমিতির ২০ জন সদস্য ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। তিনি আরও জানান, জায়গা পেতে সমিতির পক্ষ থেকে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করেও জায়গা পাননি আমার সমিতির সদস্যরা। অথচ যাদের জায়গা ও ঘর আছে তারাই বাসস্থান পেয়েছে।

এ ব্যাপারে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানান, বিভিন্ন যাচাই-বাচাই শেষে ২৫ জন গৃহহীন পরিবারের মধ্যে জায়গা বরাদ্ধ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আরডিসি) পিংকি সাহা বলেন, ঘিওরের ভূমিহীনদের সংগঠনের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। এর প্রেক্ষিতে ওই ভূমিহীন সংগঠনের সদস্যদের জায়গা বন্দোবস্ত পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর