সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী মাসেই লালমনিরহাট বাসি’র জন্য আসছে সুখবর: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ভাণ্ডারিয়ায় দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষার্থীসহ ৪ জন বহিষ্কার কাউখালীতে ৪পরীক্ষার্থী ফল নিয়ে অনিশ্চয়তা: দুই দিনে দুই সিলেবাসে পরীক্ষা পাইকগাছায় পল্লী বিদ্যুৎ অফিস বোমা মেরে উড়িয়ে দেয়ার অভিযোগে হুমকিদাতা আটক লালমোহনে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রাম ও পানি বিতরণ হোমনার গর্ব ডাঃ সাইফুল ইসলাম এর এমআরসিপি ডিগ্রী অর্জন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ আবদাল আহমদ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় হকারকে মারধর,বিএনপি নেতা গ্রেফতার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, নালিতাবাড়ীর সেই ভূমি কর্ককর্তাকে বদলি কিশোরগঞ্জে ১৮ কেজি গাঁজাসহ তিন আটক নওগাঁর আত্রাই সেচ পাম্প চালু করতে বাধা, পুড়ছে ১৮ বিঘা জমির ভুট্টা গাছ গায়ে গতরে খেটে দুবেলা দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা চায় গোয়াইনঘাটের বারকি শ্রমিকরা পাইকগাছায় ইয়াবাসহ দু-মাদক বিক্রেতা আটক : মটরসাইকেল জব্দ বগুড়ার শিবগঞ্জে ২ টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় করেন সরিষাবাড়িতে মাদক বিরোধী ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হকের গণসংযোগ হাসনাবাদ ইউনিয়নে মানবিক চিকিৎসক সাইদুল ইসলাম নান্দাইলে হোমিওপ্যাথিক চিকিৎসা হ্যানিম্যানের ২৭১ তম জন্মজয়ন্তী উদযাপন রায়গঞ্জে আট গ্রামের মানুষের চলাচলে একমাত্র ভরসা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো “ফ্যাক্টচেক” ছাড়া এনসিপি’র বিবৃতি হতাশাজনক :শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জে নীট শিল্পপল্লী পরিদর্শন করলেন বস্ত্র ও পাটমন্ত্রী নগরকান্দায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান হাতিয়ার: প্রতিমন্ত্রী নান্দাইলে দলবদ্ধ ধর্ষণের শিকার এক নারী শাল্লায় শ্রমিকের আকাল, হাওরের ধান রক্ষায় দলবদ্ধ উদ্যোগের তাগিদ কুষ্টিয়া অঞ্চলে তাপ প্রবাহ, উষ্ণায়নের প্রভাব মোকাবিলা ও পরিবেশ বিপর্যয় রোধে জরুরি পদক্ষেপের আহ্বান শামীম মাহমুদের সুর-সংগীতে বারীর কথায় নতুন গান, কণ্ঠে সাথী খান ও জিসান খান কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও: ঘরবাড়ি বিধ্বস্ত, গুরুতর আহত ১

প্রাপ্তবয়স্কদের সাইটে নাম লেখালেন বিপিএল খেলা ইংলিশ ক্রিকেটার

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি আলো ছড়াতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত মুখ ইংলিশ পেসার টাইমাল মিলস। এবার ক্রিকেট মাঠের বাইরের এক সিদ্ধান্তে শিরোনামে উঠে এলেন তিনি। নাম লিখিয়েছেন জনপ্রিয় প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট ‘অনলি ফ্যানস’-এ।

তবে মিলস জানালেন, তার উদ্দেশ্য একেবারেই ভিন্ন। কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও নয়, তিনি এই প্ল্যাটফর্মে শেয়ার করবেন শুধুমাত্র ক্রিকেট সংশ্লিষ্ট কনটেন্ট এবং নিজের দৈনন্দিন জীবনের কিছু মুহূর্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে মিলস বলেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এখানে কোনো প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও থাকবে না। শুধুই ক্রিকেট ও লাইফস্টাইল সম্পর্কিত কনটেন্ট দেব। আগে কখনো এমন কিছু করিনি, তাই দারুণ উচ্ছ্বসিত।’

তিনি আরও বলেন, ‘জানি বেশিরভাগ মানুষ এই সাইট ব্যবহার করেন একেবারে ভিন্ন কারণে। অনেকেই এখানে প্রাপ্তবয়স্ক কনটেন্ট দিয়ে নজর কাড়ার চেষ্টা করেন। কিন্তু আমি কখনোই সেটা করব না।’

বাঁহাতি এই পেসার ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন কেবল টি-টোয়েন্টি ক্রিকেট। ২০১৬ সালে অভিষেক হলেও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সুযোগ পাননি। মোটে ১৬টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৪টি উইকেট শিকার করেছেন।

তবে ফ্র্যাঞ্চাইজি লিগে মিলস বেশ পরিচিত মুখ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশসহ নানা দেশের লিগে খেলেছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ পেসার।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর