শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বই মেলায় সাদিক সাকলায়েন-এর কাব্যগ্রন্থ ‘অর্ধেক অনল বাকিটা বিষাদ’

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন

অমর একুশে বই মেলায় এসেছে সাদিক সাকলায়েন-এর প্রথম কাব্যগ্রন্থ ‘অর্ধেক অনল বাকিটা বিষাদ’।বইটি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শামীম আরেফীন। বইটিতে মোট পৃষ্ঠা সংখ্যা ৬৪। এতে পঞ্চাশটি কবিতা রয়েছে। মুদ্রিত মূল্য ১৬০ টাকা।
কবিতার সঙ্গে সাদিক সাকলায়েন-এর দর কষাকষি প্রায় দুই দশক ধরে হলেও বই প্রকাশ এবারই প্রথম। দীর্ঘ সাধনার এই অভিযাত্রাটি ঋদ্ধ পাঠক নিঃসন্দেহে উপলব্ধি করবেন তাঁর‘ অর্ধেক অনল বাকিটা বিষাদ’ কাব্য গ্রন্থটি পাঠ করার মাধ্যমে। তাঁর কবিতার বিষয়, বক্তব্য, প্রকাশ ভঙ্গিতে রয়েছে নিজস্বতার ছোয়া। মানুষের নিস্তরঙ্গ জীবনের জড়তা, দেশ, স্বাজাত্যবোধ আর বাঙালির সংস্কৃতি চেতনার উচ্চারণে রয়েছে ভিন্নমাত্রা। প্রেম, দ্রোহ, নিঃসঙ্গতা, বেদনা জারিত অনুভব তাঁর কবিতার বক্তব্যকে করেছে শিল্প-সৌকর্যময়। কবিতায় শব্দসঞ্চার, উপমার চমৎকারিত্ব আর বাস্তবতার সঙ্গে পরাবাস্তবের সংযোগ স্থাপনের নৈপুণ্য পাঠকদের বিমুগ্ধ করার পাশাপাশি নতুন বোধের দ্যোতনা সৃষ্টি করবে।
বইটি সম্পর্কে লেখক বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগের সঞ্চিত অভিজ্ঞতার তন্তুতে বোনা এই বই। কী লিখেছি আর কেন লিখেছি, দুটোর উত্তর সম্ভবত একই- প্রয়োজন। আমার কাছে কবিতা মানে চলতি পথে হঠাৎ ছিঁড়ে যাওয়া জুতো মেরামতের তাগিদ।পাশ দিয়ে হেঁটেযাওয়া কোনো স্নিগ্ধ রমণীর হৃদয় থেকে ভেসে আসা মাতাল সুবাস। প্রচণ্ড আঘাতের পর সব অশ্রু, সব ব্যথা শুষে নেয়া মায়ের আঁচল। ক্রীতদাসের মতো খেটে যাওয়া বেচারা বাবার শূন্য চোখে আশার ঝিলিক। কথা যেখানে শেষ, ভাষা যেখানে স্তব্ধ- কবিতা সেখানে নির্ঘুম ট্রেনের হুইসেল। দূর থেকে ফসলের দানাবয়েনিয়ে আসা মহান পাখির ঠোঁট। কবিতা আঙুল চুষতে চুষতে স্বর্গীয় শিশুর কী মনে করে খিলখিলিয়ে হেসেওঠা!
কবিতা তো শোষণের বিরুদ্ধে সাহসী গর্জন। বর্বরতাকে রুখে দেয়ার স্পর্ধা। আমি কবিতায় আমাদের অধিকারের কথা বলি। মানব জন্মের মর্যাদার কথা বলি। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলি। যে ছাতাটা মেলেধরা হয় রোদের প্রখরতায়, বৃষ্টিতে যাকে বারবার ভেজাই প্রয়োজনে- কবিতা সেই নার্সের বুকে নিরহংকার নেমপ্লেট। কবিতার কোনো শালীনতা কিংবা অশ্লীলতা নেই। কবিতা যুদ্ধ শেষে জয়ের আনন্দ নিয়ে ফিরে আসা সৈনিকের পায়ে পিষ্ট ঘাসফুল দেখে মন খারাপ হয়ে যাওয়া পরাজয়। কবিতা অনন্ত দ্রোহ, অনেকটা বিরহ। কবিতাএকটু প্রেম, পূর্ণাঙ্গ নিঃসঙ্গতা। কবিতা ‘অর্ধেক অনল বাকিটা বিষাদ’।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় ঘাসফুল প্রকাশনীর স্টলে; স্টল নম্বর ২২৯। এছাড়া রকমারি ডট কম থেকে অনলাইনে অর্ডার করে বাসায় বসে বইটি সংগ্রহ করা যাবে।

কাব্যগ্রন্থ: অর্ধেক অনল বাকিটা বিষাদ
লেখক: সাদিক সাকলায়েন
প্রকাশনী: ঘাসফুল
প্রচ্ছদ: শামীম আরেফীন
মুদ্রিত মূল্য: ১৬০ টাকা
প্রাপ্তিস্থান: অমর একুশে বই মেলা ২০২১, স্টল নম্বর ২২৯
অনলাইন পরিবেশক: রকমারি ডট কম


এই বিভাগের আরো খবর