শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ ইংরেজিতে মোড়ক উম্মোচন

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:১০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন ডেস্ক : ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ২৬টি বাক্যের বিশ্লেষণ নিয়ে প্রকাশিত ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ: রাজনীতির মহাকাব্য’ গ্রন্থের ইংরেজিতে অনূদিত গ্রন্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’স সেভেনথ মার্চ স্পিস: এপিক অব পলিটিক্স (Bangabandhu Sheikh Mujib’s 7th March Speech: Epic of Politics)’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে মূল আলোচনা শুরুর আগে তিনি গ্রন্থটির মোড়ক উম্মোচনের পাশাপাশি এর মোবাইল অ্যাপ ও ই-বুকেরও উদ্বোধন করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে গ্রন্থটি প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গ্রন্থটির বাংলা থেকে ইংরেজি অনুবাদ করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান এবং সম্পাদনার যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফখরুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম এবং সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার।

এ ছাড়াও, গ্রন্থটির পান্ডুলিপি পর্যালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক অধ্যাপক মুনতাসীর মামুন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ মিনিটে ১০৮টি বাক্যে ভাষণ শেষ করেন। এ ভাষণ থেকে ২৬টি বাক্যের বিশ্লেষণ করেন ডাঃ এস এ মালেক, আব্দুল গাফ্ফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামানসহ দেশের ২৬ জন খ্যাতিমান বুদ্ধিজীবি, লেখক ও সাংবাদিকবৃন্দ। ভাষণে শব্দ ও বাক্য প্রয়োগে ওঠে এসেছে একটি জাতির ইতিহাস ও তার আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রাম, শোষণ-বঞ্চনা এবং তার বিরুদ্ধে ঘুরে দাঁড়বার কথা। কোন কৌশলে যুদ্ধ ও জনযুদ্ধ পরিচালিত হবে এসেছে সে কথাও। এসবই বিশ্লেষিত হয়েছে লেখকদের বিশ্লেষেণে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর