শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বড় কর্মসূচির হুমকি দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্রদল

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৯ মে, ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দেড় ঘণ্টা ধরে অবরোধের পর শাহবাগ ছেড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা দাবি আদায়ে আরো বড় কর্মসূচির হুমকি দিয়েছেন।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড় ছাড়ার ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এর পর শাহবাগ মোড়ে যানচলাচল স্বাভাবিক হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এখনো পর্যন্ত ভিসি স্যার ও প্রক্টর স্যার সাম্যের বিচারের বিষয়ে আমাদের আশ্বস্ত করতে পারেনি। যারা খুনি, তাদেরকে আটক করতেই হবে। সরকারের উচ্চপর্যায় থেকে এখনো সাম্যের পরিবারকে কেউ সহানুভূতি জানায়নি। যারা নিজেকে জুলাই আন্দোলনের শক্তি মনে করেন, তারাও সাম্য হত্যাকে কেন্দ্র করে কোনো সহানুভূতি জানায়নি। এখনো ড. ইউনূসকে আমরা সামান্যতম সহানুভূতি দেখাতে দেখিনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ছাত্রদলের পারভেজ, সাম্যরা খুন হয়; আমরা কোনো বিচার পাই না। আগামীতে যদি আমরা এমন পরিস্থিতি দেখতে পাই, তাহলে আমাদের গন্তব্য হবে যমুনা। সাম্যকে নিয়ে গুপ্ত সংগঠনের বট বাহিনী নোংরামি করছে। তাদের দ্বারা দেশে ইসলাম কায়েম হবে না। যদি সাম্য হত্যার বিচার না পাই, যদি খুনিদের আটক করা না হয়, তাহলে আমরা বৃহৎ কর্মসূচিতে যাব। আমরা রাজপথ ছাড়ব না।

শাহবাগে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ প্রমুখ।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর