শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

বাংলাদেশি নাগরিক ইসরায়েলে গেলেই শাস্তি: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৬ মে, ২০২১, ৭:২৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: সরকারের অনুমতি ছাড়া কোনো বাংলাদেশি নাগরিক ইসরায়েল গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, যতদিন আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছি না, বাংলাদেশি কোনো নাগরিক সে দেশে যেতে পারবে না।

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গটি বাদ দেয়া নিয়ে বেশ কদিন ধরে আলোচনা-সমালোচনার মধ্যেই বুধবার এ কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের কাছে দেশটির জন্য জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি বাংলাদেশ সরকার ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যাবে বলে জানান। পাশাপাশি পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেয়া হলেও অনুমতি ছাড়া দেশটিতে ভ্রমণে গেলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, ইসরায়েলকে দেশ হিসেবেই আমরা স্বীকার করি না। তাই সে দেশে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান সুস্পষ্ট; ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। আমরা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করি না। যতদিন আমরা স্বীকৃতি না দিচ্ছি, ততদিন কোনো বাংলাদেশি সে দেশে যেতে পারবে না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।

স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড একসেপ্ট ইসরায়েল’। এখন নতুন ই-পাসপোর্টে সংশোধন করে লেখা হচ্ছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। ‘একসেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) শব্দ তুলে দেয়ার ঘটনায় দেশটিতে যেতে আর কোনো বাধা থাকবে না বলে অনেকে মনে করছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাও করছেন অনেকে।

তবে, একসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্টকে আন্তর্জাতিক মানের করতেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক- এমডি এবাদুল করিম।


এই বিভাগের আরো খবর