বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশি শিক্ষার্থীরা কানাডায় কাজের সুযোগ পাচ্ছেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Student-Kanada-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

অনলাইন ডেস্ক : উচ্চতর ডিগ্রি অর্জন কিংবা লেখাপড়া করতে বাংলাদেশের শিক্ষার্থীরা যে সব দেশকে পছন্দের তালিকায় রাখেন তার মধ্যে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাড অন্যতম। আর এই করোনা মহামারির মধ্যেই কানাডায় বাংলাদেশী শিক্ষার্থীসহ অন্য দেশের শিক্ষার্থীরা কাজের অনুমতি পাচ্ছেন। শিক্ষার্থীদের নতুন করে কাজের অনুমতি দিতে যাচ্ছে কানাডা।

শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি থেকে কাজের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। কানাডায় কাজের অনুমতির (ওয়ার্ক পারমিট) যে কর্মসূচি চালু আছে তার আওতায় বিদেশি পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা শিক্ষা শেষে তিন বছর পর্যন্ত কাজ করতে পারেন। এই কর্মসূচিটিকে স্থায়ীভাবে নাগরিকত্ব পাওয়ার পথ হিসেবেই দেখা হয়।

কানাডায় পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের দিয়ে শ্রমিক স্বল্পতা পূরণ করতে চায় দেশটির সরকার। এজন্য বিদেশি শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা করেছে।বিদেশি শিক্ষার্থীদের স্থায়ীভাবে কানাডায় রেখে দিতে চায় দেশটির সরকার। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো বলেছেন, বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে অনেক শিক্ষার্থী সমস্যা পড়েছেন। লেখাপড়া শেষ হলেও কাজ করতে পারছেন না। পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীর কাজের মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে। কারও কারও শেষ হওয়ার পথে রয়েছে। এসব শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থী নতুন করে কাজের জন্য আবেদন করতে পারবেন। নতুন করে চাকরি খুঁজে পেতে আরও ১৮ মাস তারা কানাডায় থাকার অনুমতি পাবেন। তথ্যসূত্র: সিআইসি নিউজ, কানাডা

বিদেশি শিক্ষার্থীদের প্রতি অভিবাসনবিষয়ক মন্ত্রী আরও বলেন, কানাডায় লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের অবদান এদেশে রয়েছে। তারা এদেশে লেখাপড়া করুক তা নয়, আমরা চাই বিদেশি শিক্ষার্থীরা কানাডায় থেকেও যাক।

কানাডায় বছরে বিদেশী শিক্ষার্থীরা অর্থনীতিতে ২১ বিলিয়ন ডলারের অবদান রাখেন। ২০১৯ সালে কানাডায় পড়াশোনা শেষ করে কাজে যুক্ত হয়ে ৫৮ হাজার বিদেশি শিক্ষার্থী স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে অনেকে কাজ পেয়েছেন। আর যারা পাননি বা শেষ হয়ে গেছে, তাদের জন্যই এই নতুন কাজের অনুমতি দিতে যাচ্ছে কানাডা সরকার।


এই বিভাগের আরো খবর