রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বাংলাদেশ বিশ্বের সাথে নিজ শর্তেই কাজ-কারবার করে থাকে : মোমেন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ১৭ জুন, ২০২২, ৬:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশ বিশ্বের সাথে তার ‘নিজ শর্ত’ মতেই কাজ-কারবার করে থাকে এবং ঢাকা দেশগুলোর সাথে পারস্পারিক অর্থনৈতিক স্বাথের্র অংশীদারিত্বে বিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা এখন আর কারো দয়া পাত্র নই, বিশ্বের সাথে আমাদের নিজ শর্তেই কাজ করি।’ পররাষ্ট্রমন্ত্রী রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে প্রতিষ্ঠানটির আয়োজনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি: বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষা’ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। ড. মোমেন বলেন, বাংলাদেশ অন্তঃর্ভূক্তিমূলক ও টেকসই উন্নয়নে বিশ্বাস করে এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা ও সেই ঘটনার নায়কদের কর্মকা-কে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘যখন আমরা পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের স্বার্থরক্ষা নিয়ে আলোচনা করছি, তখন আমাদের সামনে ভেসে ওঠে প্রায় অপরিসীম পরিসরের এক দৃশ্যপট , যেখানে প্রতিটি মুহূর্তে অসংখ্য অনুঘটক অনবরতই পরিবর্তিত হচ্ছে ’।পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের ক্ষতি করার ইচ্ছে নেই এবং যারা নিজ স্বার্থে ক্ষতিকর এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সম্পদ ব্যবহার করার ইচ্ছে রাখে না- ঢাকা তাদের প্রত্যেকের সাথেই সম্পৃক্ত হতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘এভাবেই বাংলাদেশ তার স্বার্বভৌম জাতীয় স্বার্থ সংরক্ষণ করে।’ ড. মোমেন বলেন, কৌশলগত অবস্থান, সমৃদ্ধ অনুপাতিক জনসম্পদ ও শক্তিশালী অভ্যন্তরীণ বাজার- বাংলাদেশকে দাবার বোর্ডের এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের আসনে বসিয়ে দিয়েছে। আমাদের পছন্দই আমাদের চালিকাশক্তি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুশাসন বাক্য রয়েছে- ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরীতা নয়।’ ‘সোনার বাংলা’ বিনির্মাণে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃেত্ব আমাদের দেশ সেই লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিন্তু কিভাবে ও কখন এই লক্ষ্য অর্জিত হবে, তা অপ্রকাশিত রয়েছে। বিশেষত: ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তোরনের যে সরল লক্ষ্য ব্যাহত করার মতো জটিলতাও তো রয়েছে। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), এপেক, কুয়াড, আউকুস ও সাম্প্রতিক ‘ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক কাঠামো’ (আইপিইএফ) এর মতো অনেক নতুন আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারিত্ব বিকশিত হচ্।

ড. মোমেন বলেন, বাংলাদেশে এখন বিশ্বে ৪০তম ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয়-বৃহৎ অর্থনৈতিক দেশ। আমাদের থেকে একমাত্র ভারত এগিয়ে আছে। ২০৩০ সাল নাগাদ এটি বিশ্বের ২৮তম বৃহৎ অর্থনৈতিক দেশ ও ২০৩৫ সালের মধ্যে ২৫তম অর্থনৈতিক দেশ হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের শাসনব্যবস্থা, অর্থনীতি ও পরিবেশগত লক্ষ্যের সাথে যেসব বৈশ্বিক সংগঠনগুলোর মিল রয়েছে, তাদের সাথেই কাজ করতে আগ্রহী।’ ড. মোমেন বলেন, আমরা বৈশ্বিক সরবোরাহ চেইনে বাংলাদেশের যুবক-যুবতীদের মেধা ও দক্ষ হাতের সংযোগ ঘটাতে চাই।’ পররাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশ তার সর্বোত্তম উপায়ে শিল্প ও ভোক্তা উভয় ক্ষেত্রে বিশ্ব-বাজারে সেবা দিতে আগ্রহী।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর