শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের রবি হয়ে আলো ছড়ানো কবির জন্মজয়ন্তী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৬:০৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সাহিত্য ডেস্ক : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালি ও বাংলাকে নতুন পরিচয়ে পরিচিত করেন বিশ্ব দরবারে। একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, দার্শনিক; গীতিকার। বাংলা সাহিত্যের সর্বত্র তার অবাধ বিচরণ।

তার কবিতা, গান, ছোট গল্প, উপন্যাসে প্রাণ-ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রঙ-রূপ-গন্ধ। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা ও প্রত্যয়। প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব তার সাহিত্যকর্মের। ১২শ’ ৬৮ বঙ্গাব্দের এই দিনে জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম নেন কবি। আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১ শ’ ৬১তম জন্মবার্ষিকী।

বৈশাখে ঈশান কোণে যখন মেঘের ঘনঘটা, ঝড়ো বাতাসে প্রকৃতির রুদ্রমূর্তি, তখনই যেন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরণীতে কবির আগমণ। অশনি সংকেতকে শান্তির বার্তায় পরিণত করেছেন কী অবলীলায়! রাশি রাশি ভারা ভারা সাহিত্যের ধান বোঝাই করেছেন সোনার তরীতে।

অনিশ্চয়তার মেঘ সরিয়ে রবীন্দ্রনাথ আলোর উৎস। তার লেখনিতে রোদ ঝলমলে দিনের আভাস বাংলা সাহিত্যের অলিগলিতে। মাটিতে মিশে থাকা পতঙ্গ, চঞ্চল শৈশব, ২ বিঘার জমির কৃষক কিংবা প্রেমময় জীবন; কিছুই নজর এড়ায়নি বিশ্বকবির।

বাংলা সাহিত্যের রবি হয়েই আলো দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মহাপ্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি সবখানে, সব মুহূর্তে।
ঢাকা প্রতিদিন/এসএ


এই বিভাগের আরো খবর