মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

বিদ্যুৎ চুরি জড়িত খোদ বিদ্যুৎ অফিসের কর্মচারী

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ অপরাহ্ন

রানা আহমেদ, কেরানীগঞ্জ থেকে :
ঢাকার কেরানীগঞ্জের অলি গলিতে গড়ে উঠেছে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিক্সার গ্যারেজ। এসব গ্যারেজের অধিকাংশতেই ব্যাটারি চার্জ দেওয়া হয় বিদ্যুৎ চুরি করে। অভিযোগ আছে এ বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িত বিদ্যুৎ অফিসের লাইনম্যান, রিডারম্যানসহ অনেকেই। অনুসন্ধানে জানা যায়, গ্যারেজগুলোতে রাতে মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করা হয়। এতে সরকারের লাখ লাখ টাকা প্রতি মাসে ক্ষতি হলেও পকেট ভরে কিছু লাইনম্যান ও রিডারম্যানের। অনেক গ্যারেজ থেকেই লাইনম্যান ও রিডারম্যানদের মাসিক মাসোয়ারা দেওয়া হয়। এর বিনিময়ে তারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পায়।চলতি ডিসেম্বর মাসের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে যান পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। অভিযানে জাভেদের অটোরিক্সার গ্যারেজের তিনটি মিটার টেম্পারিং এর দায়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্যারেজের আশেপাশের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগে জাভেদের তিনটি মিটারের প্রত্যেকটিতে মাসে ১০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল আসতো। জাভেদ পল্লী বিদ্যুতের রিডার মো. ইকবালের মাধ্যমে তার মিটারগুলো টেম্পারিং করে। এতে তার বিল কমে প্রতি মাসে ৫ হাজার টাকার নিচে নেমে আসে। বিনিময়ে জাভেদ ইকবালকে এককালীন ৭০ হাজার টাকা ও প্রতিমাসে কিছু মাসোয়ার দেয়। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে জাভেদ ইকবালের সঙ্গে যোগাযোগ করলে ইকবাল জাভেদকে পুনরায় ৫০ হাজার টাকা জরিমানার মাধ্যমে বিদ্যুৎ সংযোগের নিয়ে দেয়।
জাভেদের সঙ্গে কথা হলে তিনি জানান, মিটার টেম্পারিংয়ের কারণে পল্লী বিদ্যুৎ আমার গ্যারেজের লাইন বিচ্ছিন্ন ও জরিমানা ধার্য করলে আমি ইকবালের সঙ্গে যোগাযোগ করি। ইকবাল আমাকে ৪৩ হাজার টাকা দেয়, তার সঙ্গে ৭ হাজার টাকা ভরে আমি ৫০ হাজার টাকা অফিসে জমা করি।
এ বিষয়ে ইকবালের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জাভেদের সঙ্গে কথা বলেন বলে ফোন কেটে দেন। পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি। শুভাঢ্যা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ জোনাল অফিসের ডিজিএমের সঙ্গে কথা হলে তিনি জানান, গ্রাহক মিটার টেম্পারিং করেছিল, পরে জরিমানা দিয়ে সংযোগ নিয়েছে। ইকবালের বিরুদ্ধে প্রমাণ সহ অভিযোগ পেলে তাকে বদলী করে দেওয়া হবে।


এই বিভাগের আরো খবর