শুক্রবার, ২৯ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রি বন্ধের তাগিদ

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৪:৫৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : দেশের দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রয় বন্ধের তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। তারা বলেন, ‘খুচরা বিক্রয় বন্ধ হলে দরিদ্র ও কিশোর-তরুণ-যুবকদের মধ্যে তামাক ক্রয় কমবে। ফলে তাদেরকে ধূমপান ও মাদক থেকে বিরত রাখা সম্ভব হবে। এছাড়া বিদ্যমান তামাকসেবীদেরও অনেকে নিরুৎসাহিত হবেন। তামাক বিরোধী সচেতনতায় ব্যবহৃত সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকারিতা বৃদ্ধি পাবে, একইসাথে তামাকের চোরাচালান বন্ধ হবে।’ আজ মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই মতামত ব্যক্ত করেন।

এ অনুষ্ঠানে আলোচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ^স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম, ‘মানস’ এর প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী এবং দি ইউনিয়নের কারিগরী পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম। ‘মানস’ এর প্রকল্প কর্মকর্তা মো. আবু রায়হান অনুষ্ঠান সঞ্চালন করেন।

কাজী জেবুন্নেছা বেগম বলেন, “প্রধানমন্ত্রীর ‘তামাকমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নের ঘোষণাকে আমরা প্রতিজ্ঞা হিসেবে ধরে কাজ করছি। তামাকের বিরুদ্ধে আন্দোলন আরো বেগবান করতে প্রয়োজন শক্তিশালী আইনগত ভিত্তি। এজন্য বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনটি যুগপোযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে সকলের মতামত গ্রহণ করা হয়েছে এবং পর্যালোচনা চলছে। খসড়া আইনে তামাকজাত দ্রব্যের খুচরা শলাকা বিক্রয় বন্ধের প্রস্তাবনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় সংশোধনীতে এটি অন্তর্ভূক্ত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য ঝুঁকি কমানোর পাশাপাশি আগামী প্রজন্মের স্বার্থে এই পদক্ষেপটি অত্যন্ত জোরালো ভূমিকা রাখবে।”

অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, ২০১৬ সালে বাংলাদেশে তামাকজাত দ্রব্যের মোড়ক/প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণীর প্রচলন শুরু হয়েছে। মূলত, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা বিক্রয়ের ফলে সেই সতর্কবার্তাগুলো আড়ালেই থেকে যাচ্ছে। সকল প্রকার তামাকজাত পন্য খুচরা বিক্রয় নিষিদ্ধ হলে স্বাস্থ্য সতর্কবাণীর সুফল বাড়বে এবং ধূমপান ত্যাগে মানুষ উৎসাহিত হবে। কেননা, সহজলভ্যতা ও প্রাপ্যতা আমাদের শিশু-কিশোরদেরকে তামাক দ্বারা ভয়াবহ মাদকের দিকে ঠেলে দিচ্ছে, যা আমাদের জন্য অশনিসংকেত!
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর