শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‎দূর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন: র‍্যালি, পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জনসমাগম আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর

‎বীরগঞ্জে জমি নিয়ে পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত, গ্রেপ্তার ৫

‎নাজমুল হোসেন, বীরগঞ্জ
শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৯:৩২ অপরাহ্ন

‎দিনাজপুরের বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

‎গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে।

‎এ ঘটনায় নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন মামলা নং ১৮(০৩)২০২৫।

‎পুলিশ জানায়, মৃত লতিফুর রহমানের ছেলে মো. হাসিনুর (৩৫) এর সঙ্গে মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৭মার্চ বানিয়াপাড়া গ্রামস্ত শফিকুল ইসলামের বাড়ির সামনে সন্ধ্যা ৬ টার দিকে মারপিট করে মফিজুল ইসলাম গং জখম হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে আবারও ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে মফিজুল ইসলাম গুরুতর আহত হন। ‎পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ রাত ১২টায় তিনি মারা যান।

‎বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই। ৫ জন আসামি কে গ্রেফতার করতে পেরেছি। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

 


এই বিভাগের আরো খবর