বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

বৃদ্ধাকে নির্যাতন : গৃহকর্মীকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ৯:৫১ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/torture-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগে বৃদ্ধাকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় গৃহকর্মী রেখার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে রিমান্ড শুনানি হবে। মূলত এই বাসা ছাড়াও আর কোথাও এর আগে রেখা এরকম ঘটনা ঘটিয়েছে কিনা, তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা— এই সন্দেহে মূলত রিমান্ড চাওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে রেখাকে স্বামীসহ গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ। তাকে ঢাকায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই বাসা থেকে লুণ্ঠন করা টাকা, স্বর্ণালংকার জব্দ করে পুলিশ।

এর আগে ওই বাসায় বৃদ্ধাকে দেখাশোনার দায়িত্বে ছিল রেখা। এ সুযোগে বৃদ্ধাকে একা পেয়ে সে তার সেবা-যত্ন করার নামে শরীরের উপর বসে, বাথরুমে নিয়ে শীতের দিনে ঠাণ্ডা পানি ঢেলে নির্যাতন করে। একপর্যায়ে বৃদ্ধা বাথরুম থেকে বের হয়ে আসলেও তারই ব্যবহৃত হাতের ছরি (লাঠি) দিয়ে রেখা ওই বৃদ্ধাকে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় নির্দয়ভাবে আঘাত করে। এরপর আলমারি থেকে স্বর্ণ ও টাকা লুট করে সে পালিয়ে যায়। যা ধরা পড়ে বাসায় ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজে। এরপরই পুলিশ রেখাকে গ্রেপ্তারে তৎপর হয়ে ওঠে।


এই বিভাগের আরো খবর