শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

ভবিষ্যতে নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে : ছাত্রদলের সভাপতির হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : গত মঙ্গলবার (১৩ মে) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

সাম্যের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে কোনো নেতাকর্মী আক্রান্ত হলে সরকার পতনের আন্দোলনে নামবে তারা।

একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে সংগঠনটি।

বুধবার (১৪ মে) দুপুরে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রদল রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে যা কেন্দ্রীয় মসজিদ, মধুর ক্যান্টিন হয়ে উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের কেন্দ্রীয় ও ক্যাম্পাস কমিটির নেতাকর্মীরা।

এর আগে বুধবার যোহরের নামাজের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সাম্যের জানাজা অনুষ্ঠিত হয়।

সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের কাছ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাইনি। এর আগেও ঢাবি এলাকায় মাদকসেবীদের দ্বারা আমাদের ছাত্ররা আক্রান্ত হয়েছে। বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান এখন মাদকসেবীদের অভয়ারণ্য হয়ে উঠেছে।

তিনি বলেন, স্যারদের মূল দায়িত্ব ছিল সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্রলীগের দোসরদের বিচার নিশ্চিত করা। কিন্তু আমরা এ বিষয়ে কোনো দিকনির্দেশনা পাইনি। তাদের এ ধরনের নীরব ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপাচার্যের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ছাত্রসমাজের মধ্য থেকে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি উঠেছে। আশা করি, তারা সেই দাবি শুনবেন ও পদত্যাগ করবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের আন্দোলন চলমান থাকবে।

রাকিব বলেন, সুষ্ঠু তদন্ত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই। আর যদি ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের কোথাও ছাত্রদলের কোনো নেতাকর্মী আক্রান্ত হয়, এবং সরকার কোনো ব্যবস্থা না নেয়, তবে সরকার পতনের আন্দোলনে রাজপথে নামবে ছাত্রদল। আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আমরা রক্ত ভয় করি না।

এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশের অভিযানে রাজধানীর পান্থপথের একটি হাসপাতাল থেকে তামিম, মল্লিক ও পলাশ নামে তিনজনকে আটক করা হয়। পুলিশ জানায়, আটকরা থাকতেন এবং মাদক সেবনের উদ্দেশ্যেই ঘটনাস্থলে গিয়েছিলেন।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর