সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী

ভারত থেকে আসছে ২৫ হাজার টন চাল

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ভারত থেকে আসছে ২৫ হাজার মেট্রিক টন চাল। আগামী ২৩ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে চালের এ চালান পৌঁছার কথা রয়েছে।

দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি চাল ও গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে চালের প্রথম চালানটি আসছে ভারত থেকে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে খাদ্য অধিদপ্তরের জন্য এ চাল কেনা হয়েছে বলে জানা গেছে। এর আগে ইউক্রেন থেকে সরকারি পর্যায়ে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে গত ১২ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে একটি জাহাজ।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্ষী চাকমা জানান, ভারত থেকে ২৫ হাজার টন সেদ্ধ চাল ১৮ ডিসেম্বর আসার কথা ছিল। পরে ২০ ডিসেম্বর সময় নির্ধারণ করা হয়। এখন আরও পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর আসার কথা রয়েছে। ’তানাইস ড্রিম’ নামের জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে আসবে চাল। পর্যায়ক্রমে সরকারিভাবে আমদানি করা চালের আরও চালান আসার কথা।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর পর্যন্ত সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত রয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৫৭৯ মেট্রিক টন। এর মধ্যে প্রধান খাদ্যশস্য চালের মজুত ৭ লাখ ৩৪ হাজার ১৭৯ টন। গমের মজুত ৪ লাখ ১৯ হাজার ৫৩৭ টন ও ধানের মজুত ২ হাজার ৮০২ টন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বাজারে বেশ কিছুদিন ধরে চালের দাম ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে মজুত বাড়ানো এবং দাম নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি তুলে নেয় সরকার। বেসরকারি পর্যায়ে আমাদানিকারকদের উৎসাহিত করার পাশাপাশি খাদ্য অধিদপ্তরের মাধ্যমে সরকারিভাবেও চাল আমদানির সিদ্ধান্ত হয়। গত ১৮ সেপ্টেম্বর ২ লাখ টন চাল ও ৪ লাখ টন গম আমদানির নীতিগত অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। ওইদিন কমিটির বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, দেশে খাদ্য ও সারের ঘাটতি নেই। তবে আগামীতে যাতে সংকট না হয়, এজন্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে চাল ও গম আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর