বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
 রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন—শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক

ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনলাইন ডেস্ক :
শনিবার, ১০ মে, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হওয়ার পর শুক্রবার (৯ মে) গোটা টুর্নামেন্টই আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

টাইমস অব ইন্ডিয়া তাদের সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তান থেকে ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার পর থেকেই গোটা পরিস্থিতি বদলে যেতে থাকে। দেশের জাতীয় নিরাপত্তা ও বিদেশি খেলোয়াড়দের উদ্বেগের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

বিসিসিআই সূত্রে খবর, বোর্ড বৃহস্পতিবার রাত থেকেই একাধিক বৈঠক করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিসিসিআই’র এক শীর্ষ কর্মকর্তা জানান, ‘দেশের বর্তমান আবেগ ও খেলোয়াড়দের নিরাপত্তা—দুইয়ের কথাই মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে ধর্মশালার আকাশপথ বন্ধ থাকায় পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ সরিয়ে নেয়া হয়েছিল আহমেদাবাদে। কিন্তু বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির ম্যাচ স্থগিত করার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।

দুই দলই সেই রাতে হোটেলে ফিরে যায় এবং পরদিন সকালেই একটি বিশেষ ট্রেনে খেলোয়াড়, অফিসিয়াল ও সম্প্রচার দলের সদস্যদের সরিয়ে আনা হয়।

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আমরা সব দলের নিরাপদে ফিরে আসার ব্যবস্থা করেছি। ম্যাচ বাতিল করা হয়েছে, স্টেডিয়ামও খালি করে দেওয়া হয়েছে। আগামীকাল পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।’

জানা গেছে, লখনৌ অবস্থানরত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা দেশে ফিরে যেতে চায়। অন্যদিকে, গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স আগেই দিল্লি ও আহমেদাবাদ পৌঁছে গিয়েছিল।

বিদেশি খেলোয়াড়দের অনেকে বিসিসিআই ও ভারত সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন। যদিও সরাসরি কোনো হুমকি আইপিএল ভেন্যুগুলোর ওপর ছিল না, তবে দেশের সামগ্রিক মনোভাব ও সতর্ক অবস্থার কারণেই আপাতত টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত।

এখন চোখ বিসিসিআই’র পরবর্তী ঘোষণার দিকে—আইপিএল পরবর্তীতে চলবে, নাকি এবারের আসর পুরোপুরি বাতিল হবে, তা নির্ভর করবে দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর