বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ভূমিহীন মাখন রবিদাস সরকারি ঘর চায়

অনলাইন ডেস্ক :
সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১২:১৭ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Gouripur-Mymensingh.jpg

ওবায়দুর রহমান, গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বাসিন্দা মাখন দাস ভূমিহীন। পরিবার-পরিজন নিয়ে তিনি বসবাসের জন্য সরকারি ঘর চায়। নেত্রকোনা জেলার সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মৃত নৃগেন্দ্র চন্দ্র রবিদাসের ছেলে। তার বাবারও কোন সহায়-সম্পত্তি ছিলো না। তারা লক্ষীগঞ্জ ইউনিয়নের লক্ষীগঞ্জ বাজারের পাশে অন্যের জায়গায় একটা ছাপড়া ঘরে বসবাস করতো। তার বাবা নৃগেন্দ্র চন্দ্র রবিদাস মারা যাওয়ার পর কোন সম্পত্তি না থাকায় সেখান থেকে দীর্ঘদিন পূর্বে ছোট মাখন চলে আসেন ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে নিজ মাওহা গ্রামে। এ গ্রামের নদীর পাড়ে মোস্তফা ফকিরের জমিতে আশ্রয় মিলে মাখন চন্দ্র রবিদাসের। এ জায়গায়ই তিনি বড় হয়েছেন, করেছেন বিবাহ। স্ত্রী-সন্তান নিয়ে বাসবাস শুরু করেন তিনি। দীর্ঘদিন যাবত বসবাসের জন্যে নিজ মাওহা গ্রামে ভোটার হয়েছেন। কোন এক অজ্ঞাত কারণে বিয়ের কিছুদিন পর সেই আশ্রিত জায়গা ছাড়তে হয় মাখনকে। অন্যকোন উপায়ন্তর না পেয়ে পাশের গ্রাম মাওহা নয়ানগর ধনাঢ্য ব্যক্তি কামাল উদ্দিন মাস্টারের কাছে ছুটে যান। অনেক অনুনয়-বিনয়ের পর কামাল উদ্দিন মাস্টার তার বাড়ির পিছনে জিটাই নদীর ধারের নির্জন জঙ্গলে একটি ঘর নির্মাণ করে থাকার জায়গা দেন। সেখানে মাখন তাদের খেয়াঘাটে নৌকা চালায়। এই জায়গায় কোন মানুষ বসবাস করার কথা নয় কিন্তু তার কোন উপায় না থাকায় গ্রামের মানুষদের সহযোগিতায় সেই জঙ্গল পরিস্কার করে ও বিভিন্ন লোকের আর্থিক সহযোগিতা নিয়ে ঘর নির্মান করে পরিবার-পরিজন নিয়ে বসবাস শুরু করেন তিনি। সরেজমিনে গিয়ে দেখা যায় কোনরকমে স্ত্রী-সন্তান নিয়ে দিনাতিপাত করে। কায়ক্লেশে এক বেলার খাবার জোগাইতে পারলেও অন্য বেলায় থাকতে হয় অনাহারে। এ অবস্থার মধ্যে থাকার যে ঘরটি রয়েছে তাও জরাজীর্ণ। ভাঙ্গা টিন, প্লাষ্টিকের বস্তা ও খড় দিয়ে রকম ভাবে তার থাকার ঘরের চারপাশ ঘিরে দিনযাপন করছেন তিনি। মাখনের স্ত্রী অনিমা রবিদাস জানান আমার স্বামী খেয়া ঘাঠের মাঝি, বর্ষা এলে নৌকা দিয়ে মানুষ পারাপার করে আর জুতা সেলাই করে সংসার চালায়। আজ পর্যন্ত আমাদের ভাগ্যে জুটেনি সরকারি কোন সুযোগ সুবিধা, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোনরকম সাহায্য-সহযোগিতা করেনা। এহন হুনছি শেখ হাসিনার সরকার নাহি ভূমিহীনদের ঘর দিতাছে আমরা যদি একটা ঘর পাইতাম, তাহলে আজীবন শেখ হাসিনার জন্য দোয়া করতাম।


এই বিভাগের আরো খবর