রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভৈরবে কিস্তির বকেয়া টাকা চাইতে গিয়ে টেঁটায় আহত এনজিওর ম্যানেজার

সোহানুর রহমান সোহান,ভৈরব (কিশোরগঞ্জ)
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে কিস্তির বকেয়া টাকা চাইতে গিয়ে দেশীয় অস্ত্র টেঁটার বৃদ্ধ হয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ-এর এরিয়া ম্যানেজার প্রদীপ চন্দ্র দাস (৩৬) মারাত্মক আহত হওয়ার অভিযোগ উঠেছে। আজ ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন ঘটনায় নানা সময়ে আলোচিত -সমালোচিত ভাইরাল গ্রাম হিসাবে জনমুখে ভাইরাল গ্রাম হিসাবে পরিচিত ” গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের” রোজিনা আক্তার নামে এক গ্রাহকের বাড়িতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি গ্রাহক রোজিনা আক্তারের স্বামী মোঃ সেন্টু মিয়া (৪০)। মানিকদী গ্রামের স্থানীয় বাসিন্দা মৃত বাদশা মিয়ার পুত্র কন্টেন্ট ক্রিয়েটর রিজন আহমেদ মস্তোফা মুটোফোনে দৈনিক ঢাকা প্রতিদিন – ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি- সোহানুর রহমান সোহান – কে বলেন, শুনেছি, প্রদীপ চন্দ্র দাস কটিয়াদী, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবসহ চারটি উপজেলার কর্তব্যরত কর্মকর্তা। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা গ্রামের গ্রাহক রোজিনা আক্তার প্রদক্ষেপ এর একজন সদস্য। তিনি পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে গ্রাহক সাজিয়ে নিজেসহ ১০ লক্ষ টাকার উপর লোন নেন এ সংস্থা থেকে। কয়েকটি কিস্তি দেয়ার পর পরবর্তী বাকী কিস্তির টাকা ফেরত দিতে বার বার অনীহা প্রকাশ করেন। এ ঘটনায় মাঠকর্মীরা একাধিকবার তাঁর বাড়িতে যায়।

গত দু- দিন আগে মাঠকর্মী অঙ্কর কুমার সরকার গ্রাহক রোজিনা আক্তার ও তার পরিবারের কাছে বকেয়া টাকা আদায় করতে গেলে গ্রাহকের স্বামী মোঃ সেন্টু মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে দৌড়ানি দিয়ে ভয় ভীতি দেখান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানানো হয়। কিস্তির টাকা আদায় করতে আজ ২৬ ফেব্রুয়ারি দুপুরে প্রদক্ষেপ সংস্থার সিনিয়র ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার প্রদীপ চন্দ্র দাসসহ দুইজন মাঠকর্মী গ্রাহকের বাড়িতে উপস্থিত হয়। কিস্তির বকেয়া পাওনার বিষয়টি আলোচনার মাঝে কথা-কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে গ্রাহক রোজিনা আক্তারের স্বামী মোঃ সেন্টু মিয়া দৌড়ে এসে টেঁটা দিয়ে প্রদীপ চন্দ্র দাসের বুকে আঘাত করেন। হামলায় মুহূর্তেই তাঁর শরীর থেকে রক্তপাত শুরু হয়। সাথে থাকা মাঠকর্মীরা তাৎক্ষণাত স্থানীয়দের সহায়তায় প্রদীপ চন্দ্র দাসকে উদ্ধার করে কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি আরো বলেন, কি বলবো সাংবাদিক সাহেব আপনাকে হাস্যকর কথা! ” নানা সময় আমাদের এই মানিকদী গ্রাম কিছু কিছু চমকপ্রদ কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে থাকে এবং নেটিজেনদের মাঝে নানা আলোচনা -সমালোচনা জন্ম দেয়। এই ধরেন, ” মোবাইল ফোন চুরি কান্ডে মাইক ভাড়া করে এলাকায় চুর কে অকথ্য ভাষায় গালমন্দ। প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় পুলিশ আসমী ধরতে আসলে পুলিশের গায়ে কামড় দিয়ে আসামী পলায়ন। কলেজের অফিস সহকারী ‘র ভুলে পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিতে না পারা সেই সাথে আজকের এ নেক্কারজনক ঘটনা। জানি না বেঁচে থাকতে আরো কত কিছু যে দেখতে হবে আমাদের এই গ্রামে সব মিলিয়ে দেখছি সামনে আমাদের গ্রামের নামটাই পাল্টে যাবে, ” ভাইরাল গ্রামে পরিণত হবে। এছাড়াও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক বলেন,
গুরুত্বর আহত অবস্থায় প্রদীপ চন্দ্র দাস নামে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকের ডান পাশে আঘাত প্রাপ্ত হয়েছেন। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করছি।
এই বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ইতিমধ্যে আমি অবগত হয়েছি । টাকা চাইতে গিয়ে আহত হওয়ার বিষয়টি খুবই নেক্কারজনক । তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেব ।


এই বিভাগের আরো খবর