রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভৈরবে কেন্দ্রীয় ঈদগাহে ১৫০তম ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সোহানুর রহমান সোহান,ভৈরব (কিশোরগঞ্জ)
রবিবার, ১ মার্চ, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

কিশোরগঞ্জের বন্দরনগরী ভৈরবে ঐতহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১৫০তম ঈদুল ফিতরের নামাজের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় ভৈরব পৌর ৮ নং ওয়ার্ডে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী জিল্লুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ূন কবির, বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা শের-আলী মিয়া, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিলর হারুন -উর রশিদ,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহসহ বিভিন্ন , রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভা পরিচালনা করেন, ভৈরব পৌরসভার সাবেক কাউন্সিল মোঃ হাবিবুল্লাহ নিয়াজ সভায় জানানো হয়, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল হুজুরের ইমামতিতে আসন্ন ১৫০ তম ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল কয়টায় অনুষ্ঠিত হবে তা আগামী ২৭ রমজানে সর্বশেষ প্রস্তুুতি কার্যক্রম মিটিং এ জানানো হবে। ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা, যানবাহন চলাচল, মাঠ প্রস্তুতকরণ, মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয় ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।

ঈদগাহ মাঠ কমিটির সাবেক সাধারণ সম্পাদক রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির বলেন, ভৈরব কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কর্তৃপক্ষ মাঠ পরিচ্ছন্ন করাসহ বৃষ্টি থেকে রক্ষা পেতে বিশাল প্যান্ডেল করেছে। এখানে একসঙ্গে প্রায় ৪ হাজারের বেশি মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন প্রধান অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করবেন। এ ছাড়া বন্দর নগরীর ভৈরবের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর