রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভৈরবে  ৫০ হাজার টাকা দিয়ে ও মিথ্যা মামলার আসামী হলেন নিরীহ অটোচালক দম্পতি 

সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ)
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

ভৈরবে  ৫০ হাজার টাকা দিয়ে   ও মিথ্যা মামলার আসামী হলেন  নিরীহ অটোচালক মোহাম্মদ আলী ও  তার স্ত্রী  স্মৃতি বেগম। শুধু তাই নয় তাদের কে নানাভাবে হয়রানি  করা হচ্ছে  বলে আজ বৃহস্পতিবার দুপুরে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ  করেন অটোচালক মোহাম্মদ আলী ও তার মা মাজেদা বেগম,  স্ত্রী স্মৃতি  বেগম সহ স্বজনরা।

সংবাদ সম্মেলনে তারা জানায় গত ৮ মার্চ ভৈরব থানার এসআই শ্যামল চন্দ্র  দেবনাথ  কালীপুর গ্রামে আকবর আলীর বাড়ি থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি গাজাঁ উদ্ধার করে । পরে মোহাম্মদ আলী সহ তাদের পরিবারের ৭/৮ জনের নামে মাদক মামলার  ভয় দেখিয়ে  এসআই শ্যামল চন্দ্র  দেবনাথ  সোর্স  আওয়াল মিয়ার মাধ্যমে ৭০ হাজার টাকা নেয়। কিন্ত সে টাকার ৩৫ হাজার নেয় এসআই  শ্যামল ও ১৫ হাজার টাকা নেয়  এসআই  আল মামুন। টাকা নেয়ার পর  যখন মোহাম্মদ আলী ও  তার স্ত্রী  স্মৃতির  নামে মাদকের মামলা রুজু করা হয় । পরে  সোর্স আওয়াল মিয়াকে মোহাম্মদ আলী  চাপ দিলে  চাপের মুখে আওয়াল মিয়া ২০ হাজার টাকা ফেরত দেয়এবং বাকি ৩৫ হাজার এসআই  শ্যামল ও ১৫ হাজার এসআই  আল মামুন  কে  দিয়েছেন  বলে জানান।  তারা আরো জানান, আকবরের স্ত্রী  রুবি শীর্ষ  মাদক কারবারি।

তার নামে একাধিক  মাদক মামলা  রয়েছে । মাদক ও উদ্ধার  হয়েছে  তার বাড়ি থেকে  কিন্তু এসআই শ্যামল রুবির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে   আমাদের নামে  মাদক মামলা করেছে । এ ঘটনায়  বিভিন্ন  গণ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে এসআই  আল মামুন কে জেলা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ।    মোহাম্মদ আলীর মা মাজেদা বেগম জানান  আমার পুত্র আলী আকবর ও তার স্ত্রী রুবি চিহ্নিত  মাদক কারবারি । কিন্তু   আমি সত্য কথা বলার  কারনে রুবি,  আকবর  ও তার মেয়ে   আমাকে নানাভাবে  নির্যাতন করছে এবং  হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তা হীনতাই ভোগছি।  শুধু তাই  নয়   পুলিশ নিরপেক্ষ তদন্ত  না করে   মাদক ব্যবসায়ী আকবরের ঘনিষ্ঠ লোকজনদের সাক্ষী বানিয়ে  মামলা থেকে বাচাঁতে উঠে পড়ে লেগেছে । তাই উক্ত ঘটনার   সুষ্ঠু  ও নিরপেক্ষ  তদন্ত  করে প্রকৃত অপরাধীদের  আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ বিষয়ে ভৈরব থানার এসআই শ্যামল চন্দ্র দেবনাথ কে ফোন দিলে তিনি ফোনে কথা বলতে অপারগতা জানিয়ে  তার সাথে  দেখা করতে বলেন।


এই বিভাগের আরো খবর