শনিবার, ০২ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

ভোরে হেফাজতের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১, ৪:২৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: হেফাজতে ইসলাম বাংলাদেশের পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। এছাড়া আমীর হয়েছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হয়েছেন আল্লামা নুরুল ইসলাম।

আর অরাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে দুই সদস্য করা হয়েছে- মওলানা সালাউদ্দিন ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীকে। পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি অতিদ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।

কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণার ঘন্টা চারেক পর নতুন এই আহবায়ক কমিটির ঘোষণা দেয়া হলো।

ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় কমিটির ঘোষণা করেন আল্লামা নুরুল ইসলাম। তিনি এই আহবায়ক কমিটির মহাসচিব হয়েছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। পরবর্তীতে পরামর্শক্রমে আমাকে দায়িত্ব দিয়েছেন আহবায়ক কমিটি গঠন করতে।

উনি (জুনায়েদ বাবুনগরী) ঘোষণা করেছিলেন দ্রুত আহবায়ক কমিটি ঘোষণা করবেন। সেই কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সকল কার্যক্রম পরিচালিত হবে। আমাকে কমিটি গঠন করতে বলেছেন। তাই আমি পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করলাম।

২০১০ সালের ১৯ জানুয়ারি চট্টগ্রাম থেকে হেফাজতের যাত্রা শুরু। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক প্রয়াত শাহ আহমদ শফী সংগঠনটির প্রতিষ্ঠা করেন।

এদিকে হেফাজতের ফেসবুকে পেজ থেকে জানানো হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্তি ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে আহবায়ক কমিটি ঘোষণা করা হলো।

এর আগে গতকাল রাতে হেফাজতের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেয়া হয়। রাত ১১টায় এক ভিডিওবার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র করে ২৫, ২৬ ও ২৭ মার্চ দেশজুড়ে যে সহিংস ঘটনা ঘটেছে, এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত ৩০জন হেফাজত নেতা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারের তালিকায় আছেন সংগঠনটির আরও দুই শতাধিক নেতা।


এই বিভাগের আরো খবর