রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলপুরে সৌন্দর্যবর্ধনে ফুলের চারা রোপণ করলেন এসিল্যান্ড শফিকুল ইসলাম মাদকবিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত পদ্মা নদী থেকে ৫ খুনের অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধার সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা যুব সমাজকে উদ্যোক্তা হয়ে কাজ করলে দেশে আর বেকারত্ব থাকবে না: আরিফুল হক চৌধুরী ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এর উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী “ক্লিন এয়ার, হেলদি ফিউচার” ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত লেখাপড়ার পাশাপাশি দক্ষ শ্রমিক তৈরির কোনো বিকল্প নেই গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন পটুয়াখালীর দুমকিতে খাল খনন কাজে বাধা দেওয়ার অভিযোগ কৃষ্ণচূড়ার সৌন্দর্যে আনোয়ারার সিইউএফএল সড়ক জনপ্রিয় হয়ে উঠছে ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম ব্যাচে ভর্তি শুরু এবছরেই, নতুন দিগন্তের সূচনা ​শান্তি রক্ষার নোটিশে ফসল ধ্বংস:দুই লাখের ঋণে নিঃস্ব বর্গা চাষী সুজাত পিরোজপুরে সুন্দরবন বিষয়ক সাংবাদিকতা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের উদ্দ্যেগে বিনা মূল্যে চক্ষু সেবা ক্যাম্প ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হালদা নদীর প্রাণ ফেরাতে পাহাড়ের উজানে চলছে কর্মযজ্ঞ গজারিয়ায় মহাসড়কে জনতার ঢল, হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তারেক রহমান ‎নিখোঁজের ২৪ ঘন্টা পার হলেও মেলেনি শিশু হুমায়রার সন্ধান অনলাইন জুয়া, চাঁদাবাজি ও মাদক দমনে কঠোর অবস্থান নেবে পুলিশ : সাতক্ষীরার এসপি মারা গেছেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের এমডি মিজানুর রহমান সিনহা হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে মাটি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ফরিদুল ইসলাম, জামালপুর
রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:১৬ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের আতামারি এলাকায় ফসলি জমি নষ্ট করে অবধৈভাবে মাটি -বালি উত্তোলন করে বিক্রির অভিযোগ করছেন এলাকাবাসী।

আজ রোববার দুপুরে ওই এলাকার প্রায় দুই শতাধিক নারী পুরুষ তাদের ফসলি জমির পাশে মানবন্ধন করেছেন।ওই এলাকার কৃষক আবু সামা, মোঃ রবিউল ফকির,মোঃ শফিকুল ইসলাম,মোঃ মদিনা আকন্দ,আলহাজ সোলাইমানসহ অনেকের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান ও ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা মেম্বার সহ কয়েকজন লোক জোড়খালি ইউনিয়নের চর কুকুরমারি মৌজার জমি থেকে ড্রেজার দিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছেন। সে খানে চারটি ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করছেন।

ফলে ফসলি জমি দেবে যাচ্ছে।এতেকরে ওই এলাকার ফসলি জমি,শিক্ষা প্রতিষ্ঠান,ব্রিজ,রাস্তা-ঘাট,
বাড়ি-ঘর গাছপালাসহ বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। এলাকাবাসী তাদের ক্ষোভ থেকে বলেন, আমরা দরিদ্র কৃষক আমাদের সম্পদরক্ষার জন্য বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেও কোন ফল পাচ্ছিনা।উপরন্ত বালি ব্যবসায়ীরা তাদের হয়রানির করার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে।

এ ব্যপারে সংশ্লিষ্ট জোড়খালি ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান বলেন,আমি ওই এলাকার জমির মালিকদের কাছ থেকে ১৫ বিঘা জমির মাটি ক্রয় করেছি এবং তাদের জমির ফসলের মূল্যও পরিশোধ করে দিয়েছি। কতিপয় কিছু লোকের স্বার্থের ক্ষতির কারণে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন যায়গায় অভিযোগ করছেন। মজিবর রহমান আরো জানান, এই মাটি মাদারগঞ্জ কাইজার চরে সোলার বিদ্যুৎ কেন্দ্রেই দিচ্ছি।সরকারের উন্নয়ন কাজেই দিচ্ছি ।এখানে আমাদের কোন অসৎ উদ্দেশ্য নাই।আমরা টাকার বিনিময়ে মাটি কিনে নিয়েছি এবং জমির মালিক আমাদের সাথেও চুক্তিবদ্ধ।


এই বিভাগের আরো খবর