শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মানারাত ইউনিভার্সিটিতে নবনির্বাচিত ক্লাব সভাপতি ও সম্পাদকদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ১:২৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৬ জুলাই) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ক্লাব সুপারভাইসরি কমিটির আহবায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউিজিসি মনোনীত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো. ইব্রাহিম, কন্ট্রোলার অব এক্সামিনিশন্স ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন প্রমুখ।

এতে নব নির্বাচিত ক্লাব সভাপতিদের মাঝে বক্তৃতা করেন স্পোর্টস ক্লাবের মুহাম্মদ আবদুল কাইয়ুম, মোরালিটি অ্যান্ড ইথিকস ক্লাবের ওয়ালিদ বিন জামান (ছাত্র) ও সিরাজুম মনিরা (ছাত্রী), বিজনেস ক্লাবের শেখ তাকিব হাসান, ইইই ক্লাবের মো. মাহমুদুল হক, কালচারাল ক্লাবের ইয়াসির আরাফাত, ইংলিশ ক্লাবের মশিউর রহমান, ল’ ক্লাবের এস. এম. মোহতাসিম বিল্লাহ, সিএসই ক্লাবের মো. আনিস উদ্দৌলা, স্পোর্টস ক্লাবের (গুলশান) মো. আসিফ আব্দুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (ছাত্র) ও সাথী খাতুন (ছাত্রী)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বিভিন্ন ক্লাবের নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, দেশে-বিদেশে, সরকারি-বেসরকারি পর্যায়ে ভালো মূল্যায়ন রয়েছে মানারাত ইউনভিার্সিটির গ্র্যাজুয়েটদের। তাদের সফলতার পিছনে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম অনন্য ভূমিকা পালন করছে। ১৫টি ক্লাবের মাধ্যমে এ সব সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ক্লাবের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, গত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়টি দখল করে নিয়েছিল। গত বছর ছাত্রজনতার বিপ্লবে বিজয়ের মধ্য দিয়ে ক্যাম্পাস দখলমুক্ত হওয়ার পর এর উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এসব উন্নয়নে ক্লাবসমূহের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা।

যে সব ছাত্রছাত্রী জাতিয় পর্যায়ে খেলাধুলা, প্রতিযোগিতা, সাহিত্য-সংস্কৃতিসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে তাদেরকে বিশেষ বৃত্তির প্রদানের ব্যবস্থা করা হবে বলেও ক্লাবের নবনির্বাচিত সদস্যদের এ সময় আশ্বস্ত করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

ক্লাবসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে আশ্বস্ত করেন এ সময়।
ঢাকাপ্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর