অর্থনৈতিক প্রতিবেদক : শেয়াবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২১) ও অর্ধ-বার্ষিক (জানুয়ারি-জুন, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় বেড়েছে।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৩৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ০.৪২ টাকা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ০.৯৬ টাকা বা ২২৯ শতাংশ। অর্ধ-বার্ষিকীতে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.০২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ০.৯৭ টাকা। সেই হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১.০৫ টাকা বা ১৫৫ শতাংশ। ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৫৮ টাকা।