শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি গণতন্ত্রের সবক দিচ্ছে: কাদের

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৭:৫৭ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপি এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বিএনপি যে ইতিহাস বিকৃতি শুরু করছিল তারা, তা এখনও বজায় রেখেছে বিএনপি।

গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মার্শাল’ল থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে।

মঙ্গলবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এই আহ্বান জানান সেতুমন্ত্রী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চলাচল নির্বিঘ্ন রাখতে সকলকে ডিএমপি পুলিশের নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনেরসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

কাদের প্রশ্ন রেখে বলেন জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।

বিএনপি নেতারা এখন নতুন করে কর ও ভ্যাট নিয়ে কথা বলছেন, তাদের এসব বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের মনে করেন উন্নয়ন কাজ এগিয়ে নিতে সরকার রাজস্ব আহরণ করে বিভিন্ন খাত থেকে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়।

রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন এখন ভ্যাট তাদের এতো তিতা লাগছে কেন?

হঠাৎ করেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করছে এমতাবস্থায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


এই বিভাগের আরো খবর