বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

মুরাদনগরে ৫৬ পরিবার পাচ্ছেন পাকা ঘর

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১২:০২ অপরাহ্ন

ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর থেকে : আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার- এই স্লোগান নিয়ে আশ্রয়ণ প্রকল্প-২ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে কুমিল্লার মুরাদনগরে ৫৬টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে ঘরগুলো হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর পরই স্থানীয় এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন তাদের ওই ঘর বুঝিয়ে দেবেন।

ধামঘর ইউনিয়নের রায়তলা গ্রামের ভিক্ষুক উপকারভোগী তোহরা বেগম বলেন, কোনো জমি না থাকায় স্বামী মৃত্যুর পরে সন্তান নিয়ে রাস্তার পাশে, বিভিন্ন মানুষের বাড়িতে থাকতাম। আজ এ জায়গায়, কাল অন্য জায়গায় এ ভাবে দিন কাটতো। সারা দিন কাজের মধ্যে সময় পার করলেও একটি ঘরের স্বপ্ন নিয়ে রাত কাটাতাম। বিভিন্ন সময় ইউপি সদস্য-চেয়ারম্যানের কাছে থাকার একটু জায়গাও চেয়েছিলাম। শেখ হাসিনার উপহার ঘর আমার স্বপ্ন পূরণ করেছে।

কামাল্লা গ্রামের উপকারভোগি ইব্রহিম মিয়া বলেন, কোনো দিন স্বপ্নেও ভাবিনি পাকা ঘর তৈরি করতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে ঘর দিল, এতে আমি খুব খুশি। বৃষ্টি আসলে এখন আর চালের পলিথিন ঠিক করতে হবে না। না ঘুমিয়ে পরিবারের সবাই এক জায়গায় বসে থাকতে হবে না। কামারচর গ্রামের আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দিন বলেন, কামাল্লা এলাকায় যে আশ্রয়ণ প্রকল্প হয়েছে, তাতে আমরা খুব খুশি।

বিনামূল্যে দুই শতক জমিসহ পাকা ঘর পেয়ে এলাকার ভূমিহীনরা আনন্দে আত্মহারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ জাতির মধ্যে স্বরণীয় হয়ে থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্প-২ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রথম পর্যায়ে ২১টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৫টি, মোট ৫৬টি ঘর নির্মাণের কাজ আমরা শেষ করেছি। প্রত্যেকটি ঘরে সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পরই এমপির উপস্থিতিতে নির্বাচিত ভূমিহীনদের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর