সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড শাহজাদপুরে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস জাতীয় পর্যায়ের ফাইনালে রানারআপ হয়ে গৌরব অর্জন করল ত্রিশাল পাইকগাছায় মাদকসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ, জনমনে আলোচনা-সমালোচনা সাতক্ষীরা ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মুকুল ২ যুগ ধরে সংস্কারহীন পাইকগাছার বাইনতলা – খড়িয়া সড়ক : চরম দুর্ভোগে এলাকাবাসী মুরাদনগরে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নথুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন অ্যাড. আল-আমিন ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা শিবির অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশিক সাঈদকে ফুলেল শুভেচ্ছা কমলনগরে সরকারি নাম্বার স্ত্রীর ফোনে ‘ফরওয়ার্ড’ ও রুমে এসি চালু রেখে উধাও উপজেলা প্রকৌশলী! মাজারের দান বাক্স ও ডেগ সিলগালার তিনদিনের মাথায় প্রত্যাহার ডিসি সারওয়ার সোনারগাঁ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা নিজাম উদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষায় শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা ​কর্মজীবনে ‘নীরব মহামারি’: বাড়ছে শারীরিক-মানসিক ঝুঁকি, প্রয়োজন স্বাস্থ্যবান্ধব কর্মসংস্কৃতি কিশোরগঞ্জে যুবদলের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক হওয়া সংবর্ধনা ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফটিকছড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় গুরতর আহত, পা হারালেন শেরপুরের যুবক মতলব উত্তরের শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া সাতক্ষীরায় সুজনের জেলা কমিটি গঠন, সভাপতি পবিত্র মোহন দাস ও সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যুদ্ধ গড়ে তোলার আহ্বান প্রিন্সের শুধু খেলাধুলা করলেই চলবেনা, পড়াশোনাও করতে হবে : প্রধানমন্ত্রী

মেসিকে ছাড়াই ব্রাজিল ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা যখন উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বড় ধাক্কা খেলো আর্জেন্টিনা। কেননা চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন দেশটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ২৬ সদস্যের এই দলে নেই লিওনেল মেসি।

বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হলেও, আর্জেন্টাইন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ব্রাজিলের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচের জন্য। তবে শেষ মুহূর্তে চোটের কারণে আন্তর্জাতিক বিরতিতে অংশ নিতে পারছেন না মেসি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্কোয়াড ঘোষণা করার সময় মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করেছে। DSports Radio-র নানি সেনরা জানিয়েছেন, ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ খেলার সময় চোট পান মেসি।

শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন মেসি, গোলও করেছিলেন এবং পুরো ৯০ মিনিট খেলেছিলেন, যদিও সম্প্রতি তিনি পেশির ক্লান্তিতে ভুগছিলেন। কিন্তু ESPN আর্জেন্টিনার প্রতিবেদন অনুসারে, ম্যাচ-পরবর্তী এমআরআই স্ক্যানে তার অ্যাডাক্টর মাংসপেশিতে ছোটখাটো চোট ধরা পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আর্জেন্টিনার মেডিকেল টিম তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।

যদিও এটি মেসির প্রথম অনুপস্থিতি নয়; ২০২৪ সালের সেপ্টেম্বরে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচও তিনি লিগামেন্ট ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে তাকে ছাড়া মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। এখন দেখার বিষয়, লিওনেল স্কালোনির দল কেমন পারফর্ম করে তাদের মহাতারকার অনুপস্থিতিতে।

আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর