রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোংলা বন্দরের সাথে ভারত নেপাল ভুটানের বাণিজ্য বাড়বে

অনলাইন ডেস্ক :
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৯ অপরাহ্ন

মোংলা প্রতিনিধি
বহু প্রতিক্ষিত মোংলা-খুলনা রেলপথ চালু হচ্ছে ডিসেম্বরে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্যে দিয়ে এ প্রকল্পটির মাধ্যমে পাল্টে যাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গতি। মোংলা বন্দরের অপারেশনাল কার্যক্রম কয়েকগুন বৃদ্ধি পাবে। এ বন্দর রেল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সাথে সাথে প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়বে।সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলো মোংলা বন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানি করতে পারবে। ৪ হাজার ২৬০ কোটি ৮৮ লাখ ব্যয়ে ৬৪ দশমিক ৭৫০ কিলোমিটার মোংলা-খুলনা ব্রডগেজ রেললাইন চালু হওয়ার পর আমদানি রপ্তানিকারকরা কম সময়ে স্বল্প খরচে কন্টেইনার পরিবহন করতে পারবে।মোংলা বন্দর ব্যবহারকারী রহমান এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মশউর রহমান বলেন, মোংলা-খুলনা রেলপথ আন্তর্জাতিক বাণিজ্যে হয়ে উঠবে অনন্য।এই রেলপথ ব্যবহার করে ভবিষ্যতে ভুটান ও নেপালের মধ্যেও পণ্য পরিবহন সম্ভব হবে।মোংলা বন্দর থেকে মালামাল রেলপথে বিভিন্ন স্থানে পরিবহণ আগের তুলনায় আরো সাশ্রয় এবং নিরাপদ হবে।মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা প্রধান মো. জহিরুল হক জানান,বন্দর ব্যবহারকারীদের সুবিধার জন্য কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।আগামী দুই বছরের মধ্যে এটি আন্তর্জাতিক মানের বন্দরের পর্যায়ে পৌঁছাবে। একই সঙ্গে রেল ও সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে বিকল্প রুট সৃষ্টি হবে এর মাধ্যমে। ফলে চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কিছুটা কমবে বলে জানান তিনি।বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান জানান মোংলা- খুলনা রেলপথ চালু হওয়ার পর মোংলা বন্দর যেমন আরও গতিশীল হবে, তেমনি এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে।এছাড়া এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে বলেও আশা করা হচ্ছে।মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মূসা বলেন, আগামী ডিসেম্বরে মোংলা-খুলনা রেলপথ চালু হলে বিশ্বের রেল সংযোগবিহীন একমাত্র আন্তর্জাতিক সমুদ্র বন্দরের দুর্নাম ঘুচবে মোংলা বন্দরের। মোংলা বন্দরের গতি আরও সঞ্চার হবে। আর পদ্মা সেতু চালু হওয়ার পরর রাজধানী ঢাকার সব থেকে কাছের এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।তিনি আরও বলেন,এই রেলপথ মোংলা বন্দরের সঙ্গে উত্তরাঞ্চলের পঞ্চগড় ও বাংলাবান্ধা হয়ে ভারতে শিলিগুড়িকে রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। ফলে দেশসহ কম খরচে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে পণ্য পরিবহন সহজ হবে। এতে এই বন্দরের আমদানি রপ্তানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কন্টেইনার সার্ভিসও বাড়বে।বাগেরহাট-৩ (মোংলা- রামপাল) আসনের সংসদ সদস্য পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন,আমাদের পদ্মাসেতু চালু হয়েছে পাশাপাশি মোংলা বন্দরে রেলপথ যুক্ত হলে মোংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বাড়বে।ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে ব্যবধান অনেক কমবে। সময় ও খরচ কমে যাওয়ায় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহারে আরো আগ্রহী হয়ে উঠবেন।


এই বিভাগের আরো খবর