ডেস্ক রিপোর্ট : যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ৫০ মিনিটে সমস্যার সমাধান হয়নি।
তিনি বলেন, ‘সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই আবার লেনদেন শুরু হবে।’