শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন

রাজশাহীতে নৌকার প্রচারসভায় বোমা হামলা

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ৮:০৫ পূর্বাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর কেশরহাট পৌরসভায় নৌকা প্রতীকের নির্বাচনী সভায় তিনটি হাত বোমার বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে হরিদাগাছী গ্রামে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদের নির্বাচনী সভায় পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন মোহনপুর থানার পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কেশরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের হরিদাগাছী এলাকায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদের নির্বাচনী পথসভা শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামও ওই সভায় উপস্থিত ছিলেন। মেয়র প্রার্থী শহীদ বক্তব্য দেওয়ার শুরু করলে সভার কয়েকশ গজ দূরে পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এ সময় নির্বাচনী সভাটি ছত্রভঙ্গ হয়। আতঙ্কগ্রস্ত হয়ে এলাকাবাসী ছোটাছুটি করেন।

এদিকে খবর পেয়ে কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। কারা এসব হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্তের চেষ্টা চলছে।

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদের দাবি কেশরহাট পৌরসভার হদিরাগাছী এলাকাটি জামায়াত বিএনপি প্রভাবিত। তারাই বোমার বিস্ফোরণ ঘটিয়ে তার নির্বাচনী পথসভাটি ভণ্ডুল করেছে।

তবে অভিযোগ প্রসঙ্গে কেশরহাট পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী প্রভাষক খুশবর রহমান বলেন, প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী শহীদ নিজেরাই পরিকল্পিতভাবে বোমা ফাটিয়ে তাদের ওপর চাপানোর চেষ্টা করছে। কারণ সুষ্ঠু ভোট হলে সে কোনোভাবেই জিততে পারবে না।

আর সাজানো বোমা বিস্ফোরণের মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। যাতে ভোটের মাঠে বিএনপি নেতাকর্মীরা থাকতে না পারেন।

আগামী ৩০ জানুয়ারি কেশরহাট পৌরসভায় ভোট হবে।


এই বিভাগের আরো খবর