বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

রামেক হাসপাতালে প্রকাশ্যে নবজাতক চুরি

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১, ১২:০৩ অপরাহ্ন

ওমর ফারুক, রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৩ দিন বয়সি কন্যা শিশু সন্তান চুরি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৩ নং ওয়ার্ড থেকে ওই নবজাতক চুরি হয়। চলতি মাসে ২০ জানুয়ারী রাত ৯টার দিকে রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারে সিজারিয়ানের মাধ্যমে শিশুটির জন্ম হয়। সদ্য নবজাতককে হারিয়ে শোকে হতবিম্বল হয়ে পড়েছেন তার বাবা ও মা। নবজাতকের বাবার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি হাসপাতাল এলাকায়। ওই শিশুর বাবা পেশায় একজন মুচি। এটি তাদের প্রথম সন্তান। ঘটনার পর থেকে হাসপাতালের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজের ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

কন্যা শিশুর বাবা মাসুম রবিদাস জানান, চলতি মাসের ২০ তারিখ তার স্ত্রীর সিজারিয়ানের মাধ্যমে কন্যা শিশুর জন্ম হয়। শিশুটির বয়স মাত্র ৩ দিন। ২৩ নং ওয়ার্ডে তার স্ত্রী চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর সাথে তার শাশুড়ি, ভাবি ও অন্যান্য স্বজনরা ছিলেন। তবে তিনি বাইরে ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে প্রকাশ্য দিবালোকে তার কন্যা সন্তান চুরি হয়। পরে তাকে সন্তান চুরির বিষয়টি মোবাইল ফোনে জানানো হয়। কান্নাজড়িত কণ্ঠে তিনি আরো জানান, এটি আমাদের প্রথম সন্তান। স্ত্রীকে কোনোভাবেই সান্তনা দেয়া যাচ্ছেনা। আমরা আমাদের সন্তানকে ফেরত চাই। তিনি প্রশ্ন রেখে বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে আনসার সদস্য ও গেটে আনসার সদস্যরা পাহারায় থাকে তাহলে কিভাবে তার সন্তানকে চুরি করে নিয়ে যাওয়া সম্ভব হলো? ছোট শিশু নিয়ে যেতে হলে শিশুর ছাড়পত্র গেটে দেখাতে হয়। হাসপাতালে কর্তব্যরতদের অবহেলাও এর জন্য দায়ী। থানায় শিশু চুরির বিষয়ে অভিযোগ করা হয়েছে। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ওই শিশু জন্ম হওয়ার আগে থেকেই এক নারী তাদের সাথে সম্পর্ক তৈরি করে বলে প্রাথমিকভাবে শুনেছি। তার কাজ কিনা বা কে ওই শিশুকে চুরি করে নিয়ে গেল তা সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি পুলিশকেও অবহিত করা হয়েছে। এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, থানায় অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। শিশুটি উদ্ধারে কাজ শুরু করা হয়েছে।


এই বিভাগের আরো খবর