শুক্রবার, ২৯ মে ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

রেমিট্যান্স প্রেরকরা ডলার প্রতি সর্বোচ্চ ১০৮ টাকা ও রপ্তানিকারকরা ৯৯ টাকা পাবেন

অনলাইন ডেস্ক :
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ- বাণিজ্য ডেস্ক : অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) আজ মার্কিন ডলারের একটি অভিন্ন বিনিময় হার নির্ধারণ করেছে।নতুন হার অনুসারে বাংলাদেশের ব্যাংকগুলো তাদের কাছ থেকে প্রতি মার্কিন ডলার ক্রয়ের ক্ষেত্রে রেমিট্যান্স প্রেরকদের সর্বোচ্চ ১০৮ টাকা এবং রপ্তানিকারকদের ৯৯ টাকা দিতে পারবে।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাফেডার চেয়ারম্যান আফজাল করিম নগরীর সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বাফেডা ও এবিবির মধ্যে এক সভার পর এ দর ঘোষণা করেন।আফজাল করিম বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে যে কোনো সময় এ দর পরিবর্তন হতে পারে।সভায় রেমিট্যান্স ও রপ্তানি বিলের হারের গড় হিসাব করে সর্বোচ্চ ১ টাকা বৃদ্ধির মাধ্যমে এলসি (লেটার অব ক্রেডিট) নিষ্পত্তির হার নির্ধারণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

আলাপকালে বাফেডা সদস্য এবং মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজম বলেন, উভয় সংস্থাই বৈদেশিক মুদ্রার বাজারকে স্থিতিশীল করার প্রয়াসে এ অভিন্ন বিনিময় হার নির্ধারণ করেছে।

ডলারের বাজারে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের সভাপতিত্বে এবিবি ও বাফেডা নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গভর্নর আবদুর রউফ তালুকদার যোগ দেন। কিন্তু ডলারের জন্য একক হারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি তারা।উভয় সংস্থাই ডলারের অভিন্ন হার নির্ধারণের আগে ডলারের বাজার পর্যবেক্ষণ এবং আমদানি-রপ্তানি পরিস্থিতি বোঝার জন্য সময় চেয়েছিল।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর