শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

রোনায় মারা গেলেন বিএনপি নেতা রুহুল আমিন চৌধুরী

অনলাইন ডেস্ক :
শনিবার, ২০ মার্চ, ২০২১, ৭:১৫ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২০ মার্চ) বেলা ১১টা ১৫ মিনিটের সময় রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, রুহুল আলম চৌধুরী গত ১০ মার্চ জ্বর ও সর্দি নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে। গত ১৩ মার্চ সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। শনিবার (২০ মার্চ) আছরের নামাজের পর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তিনি দলের ভাইস-চেয়ারম্যান হন।

রুহুল আলম চৌধুরী ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। রুহুল আলম ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আর্মাড কোরে যোগদান করেন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মাড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কোরের প্রথম পরিচালক। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর