বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা প্রত্যাবাসন : ত্রিপক্ষীয় বৈঠকে ৬ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১১:১৩ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Rohinga-Mianmar-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ-মিয়ানমার-চীন ত্রিপক্ষীয় বৈঠকে ছয়টি সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভার্চুয়াল প্ল্যাটফর্মে সচিব পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরারাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে।

বৈঠকে নেওয়া ছয়টি সিদ্ধান্তের বিষয়ে তিনি জানান, ১. আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ-মিয়ানমার-চীন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। ২. এরপরে এই তিন দেশের সচিব পর্যায়ের বৈঠক হবে। ৩. আর এ বছর মার্চ মাস নাগাদ হবে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। ৪. এসব বৈঠকের পর আবারও মিয়ানমার প্রতিনিধিদল আসবে বাংলাদেশে, তাদের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। ৫. এরপর বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, গ্রাম বা অঞ্চলভিত্তিক ভাগ করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা রয়েছে। তবে মিয়ানমার বলছে, যে ৪২ হাজার রোহিঙ্গা তারা চিহ্নিত করেছেন, তাদের দিয়ে প্রত্যাবসান কার্যক্রম শুরু করা হবে। আগামী বৈঠকগুলোতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ৬. আন্তর্জাতিক সম্প্রদায়কে- বিশেষ করে প্রতিবেশী দেশগুলোকে প্রত্যাবাসন কার্যক্রমে জোরালোভাবে সম্পৃক্ত করা হবে।

এর আগে ২০২০ সালের ২০ জানুয়ারি সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অর্জন হয়নি। বিশেষ করে করোনাভাইরাস মহামারির কারণে গত বছর রোহিঙ্গা প্রত্যাবাসন কূটনীতিতে প্রকৃতপক্ষে কোনো অগ্রগতিই হয়নি।

আগের ত্রিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ও মিয়ানমারের রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে সময় মিয়ানমার কথা দিয়েছিল, তারা দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন উপযোগী পরিবেশ নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সেই নিশ্চয়তার প্রতিফলন খুব কমই দেখা গেছে। এর আগে অন্যান্য পর্যায়ের আলোচনাতেও প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার যত কথা দিয়েছে, তার প্রায় কোনোটিই পালন করেনি। তবে পরিস্থিতি এখন অনেকটা বদলেছে।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরকালে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বেইজিংয়ের মনোভাবের বড় পরিবর্তনের কথা জানিয়ে গেছেন। সফরের সময় মিয়ানমার কর্তৃপক্ষ চীনের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছে, তারা প্রত্যাবাসন দ্রুত শুরুতে আগ্রহী। ফলে মিয়ানমারের ওপর সাম্প্রতিক সময়ে শুধু আন্তর্জাতিক চাপ নয়, বিশেষভাবে চীনের চাপও বেড়েছে। চীনের চাপ বাড়ানোর আরও বড় কারণ হচ্ছে রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে বেইজিংও আন্তর্জাতিক মহলে ‘ভাবমূর্তি’ সংকটে পড়েছে।


এই বিভাগের আরো খবর