ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ ১লাখ ২৭হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে ১৪৫টি কেন্দ্রের সব ফলাফলের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা’র তুলনায় ৪৯৪৬৯ ভোটের উল্লেখ্যযোগ্য বেশী ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে শেরপুর ২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী ১লাখ ১৮হাজার ৪৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
গোলাম কিবরিয়া ভিপি (দাড়িপাল্লা)- ১ লাখ ৮হাজার ৩৩৫ ভোট পেয়েছেন। ১৫৪ কেন্দ্রের সব ফলাফলের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর প্রার্থী গোলাম কিবরিয়া তুলনায় ১০হাজার১শত ৩৭ বেশী ভোট পেয়েছেন।
শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, শেরপুর-১ (সদর) আসনের মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. রাশেদুল ইসলাম রাশেদ পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৬২ হাজার ৪১৫ ভোট, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল হক মনি পেয়েছেন ৭৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস উদ্দিন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ২০৫ ভোট, বাংলাদেশ নাগরিক পার্টির লিখন মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪৫৬ ভোট।
ভোটের দিন শেরপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, শেরপুর-১ (সদর) আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। এখানে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এবং শেরপুর ২ নকলা – নালিতাবাড়ী আসনপ মোট ভোট পড়েছে ৫১.৭৫শতাংশ। এখানে নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিলেন ৪৩৫৮৮৪ জন।
বেসরকারি ফলাফলের পর দাড়িপাল্লা প্রতীকের সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশন কর্তৃক গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।