বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

শেষ মুহূর্তের নাটকীয় গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিল না সমর্থকদের। কিন্তু বাস্তবতা হলো, লেগানেস তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও রিয়ালকে ঘাম ঝরিয়ে জয় আদায় করতে হয়েছে, আর সেই জয় এসেছে একেবারে শেষ মুহূর্তে।

৯৩ মিনিটে গঞ্জালো গার্সিয়ার হেড থেকে পাওয়া লক্ষ্যভেদই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। ৩-২ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

চোটের কারণে ম্যাচে ছিলেন না কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। বেঞ্চে রাখা হয়েছিল ভিনিসিউস জুনিয়রকেও। তা সত্ত্বেও শুরুটা দুর্দান্ত করেছিল রিয়াল মাদ্রিদ। ত্রয়োদশ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে এন্দ্রিকের একটি দুর্বল শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দেন। তবে পাঁচ মিনিট পরই গোলের দেখা পায় রিয়াল। রদ্রিগোর বাড়ানো বল থেকে লুকা মদ্রিচ দুর্দান্ত এক শটে এগিয়ে দেন দলকে।

২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তরুণ এন্দ্রিক। ছয় গজ বক্সের সামনে থেকে সহজ ফিনিশে বল জালে জড়ান তিনি। কিন্তু লেগানেস হাল ছাড়েনি। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান হুয়ান ক্রুস। রিয়ালের তরুণ ডিফেন্ডার ইয়াকোবো রামনের হাতে বল লাগলে রেফারি স্পট-কিক দেন, যা নিখুঁতভাবে কাজে লাগায় লেগানেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু সহজ দুটি সুযোগ নষ্ট করে হতাশ করেন তিনি। এরপরই যেন প্রতিশোধ নেয় লেগানেস। ৫৯তম মিনিটে হুয়ান ক্রুসের দ্বিতীয় গোলে ২-২ সমতায় ফেরে স্বাগতিকরা।

সমতায় ফেরার পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজ ও ভিনিসিউস দুজনেই গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন, তাদের শট ফিরে আসে পোস্টে লেগে।

ম্যাচের অতিরিক্ত তিন মিনিটের শেষ মুহূর্তেই আসে নির্ণায়ক গোল। ডান দিক থেকে ব্রাহিম দিয়াজের ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে দুর্দান্ত হেড করেন বদলি খেলোয়াড় গঞ্জালো গার্সিয়া। তার গোলেই নাটকীয় জয় পায় রিয়াল মাদ্রিদ, নিশ্চিত হয় কোপা দেল রের সেমিফাইনাল।
ঢাকাপ্রতিদিন/এআর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এই বিভাগের আরো খবর