দীর্ঘ এক যুগ পর আবারও নির্বাচনী পরিবেশ ফিরেছে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে। ‘মনোনীত’ সংস্কৃতি বাতিল করে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের বিষয়টি পুনরায় নিশ্চিত হওয়ায় প্রেস ক্লাবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বেড়েছে।
এদিকে দীর্ঘদিনের ‘মনোনীত নেতৃত্ব’ সংস্কৃতি বাতিল করে নির্বাচনের পরিবেশ তৈরীতে ভূমিকা রাখায় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাংবাদিকরা।
এদিকে সাতক্ষীরা -৪ আসনের জাতীয় সংসদ সদস্যের আন্তরিকতায় পুনরায় নির্বাচনী পরিবেশ তৈরী হওয়ায় স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠনসহ নির্বাচনের মাধ্যমে নুতন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া পর্যন্ত শুরু হয়েছে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে। সদস্যপদ যাচাই-বাছাই এর পাশাপাশি দীর্ঘদিন ধরে সদস্যপদ না পাওয়া সাংবাদিকদেরও সদস্য পদ প্রদান করে সকলের অংশগ্রহের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রেস ক্লাবের অফিস সুত্রে জানা যায় ইতিমধ্যে নির্বাচনের জন্য তফসীল ঘোষনা করা হয়েছে। আগামী ১৩ জুলাই শনিবার প্রেসক্লাবের নির্বাচনের তারখি নির্ধারিত হয়েছে।
এছাড়া প্রায় এক দশককাল মাত্র ২৮ জনকে নিয়ে প্রেস ক্লাবটি পরিচালিত হলেও নুতনভাবে কর্মঠ আরও ১২ জনকে নুতন করে সদস্যপদ দিয়ে সর্বমোট ৪০ জনকে ভোটাধিকার দেয়া হয়েছে। এছাড়া তফসীল ঘোষনার ইতিমধ্যে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও অর্থ সম্পাদক পদে দু’জন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
এবিষয়ে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমান বলেন দীর্ঘ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে বর্তমান সংসদ সদস্য সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরীতে বিশেষ ভূমিকা পালন করেছেন। ভোটারগন নিজেদের স্বাধীন মত প্রকাশের মাধ্যমে নেতৃত্ব নিবার্চনের সুযোগ পেয়ে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সকরেল প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য ২০১২ সালেরর পর থেকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সভাপতি ও সধারণ সম্পাদক পদে কখনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এছাড়া অন্যান্য পদগুলোতে বিশেষ শ্রেনীর সাংবাদিকদের ব্যক্তিগত পছন্দের ব্যক্তিদের নিয়ে নামকাওয়াস্তে কমিটি গঠন করে প্রেস ক্লাবের কার্যক্রম চলছিল। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্বে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী এসএম আতাউল হক দোলন প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে প্রেসক্লাব তার নিজস্ব গতিতে চলবে। এমনকি প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা নিজেরাই সংগঠনের নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব রাখতে সুযোগ পাবে বলেও তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন।
এদিকে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে প্রেস ক্লাবে আবারও নির্বাচনের পরিবেশ তৈরী হওয়ায় সাংবাদিকদের মধ্যে উৎফুল্ল ভাব ফিরে এসেছে। সকলের মধ্যে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরী হয়েছে। এমন পরিবেশ তৈরীর কারণে প্রেসক্লাবের সকল সাংবাদিক সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।