শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

অনলাইন ডেস্ক :
সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ উপস্থাপন করা হবে, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, এটি মূলত জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে আয়োজিত হচ্ছে। তবে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা উপস্থিত থাকবেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট, অন্তর্বর্তী সরকারের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার জন্য দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ করছে। পাশাপাশি, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার বার্তা দেবে।

গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে সময় চেয়ে অনুরোধ পাঠানো হয়, যা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই বৈঠক জাতীয় নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিএনপি সরকারের প্রতি তাদের অবস্থান স্পষ্ট করবে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে করণীয় নিয়ে আলোচনা করবে। পাশাপাশি, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির উদ্বেগ ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর