শনিবার, ০২ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র কুরআনের আলোকে জীবন গড়ার আহ্বান জানালেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী কিশোরগঞ্জে ঢেঁড়সের বাম্পার ফলন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল-নদী খনন কার্যক্রম শুরু হয়েছে: টুকু গাজীপুর দুই খাল পুনঃখনন উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে স্বস্তির আশা আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির

সন্ধ্যায় আসছে ব্যারিস্টার মওদুদের মরদেহ, কাল দাফন

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৪:০৯ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ বিমানে করে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে।

অন্তত পাঁচ দফা জানাজা শেষে আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) তাঁর মরদেহ দাফন করা হবে নোয়াখালীতে পারিবারিক কবরস্থানে।

এদিকে, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে এক দিনের শোক পালন করবে বিএনপি। গতকাল বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী সাংবাদিকদের জানান, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বিএনপি বৃহস্পতিবার ঢাকাসহ দেশজুড়ে শোক পালন করবে। এই উপলক্ষে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে।

রিজভী আরো জানান, মওদুদ আহমদের কফিন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে। শুক্রবার সকাল ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে জানাজা। পরে নোয়াখালীর বসুরহাট ও কোম্পানীগঞ্জে পৃথক জানাজা শেষে গ্রামের বাড়িতে আরেক দফা জানাজার পর তাঁর লাশ দাফন করা হবে।

মওদুদ আহমদের একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন সাংবাদিকদের বলেন, স্যারের মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিমানের টিকিটও হয়ে গেছে। বৃহস্পতিবার সিঙ্গাপুর সময় ৩টা ৫০ মিনিটে বিমানে কফিন রওনা হবে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায়। বিমানবন্দর থেকে স্যারের মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। পরদিন শুক্রবার ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে সকাল ১০টায় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

সুজন আরো জানান, ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে মওদুদ আহমদের কফিন হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানীগঞ্জে। সেখানে বাদ আসর কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর বসুরহাটেও জানাজা হবে। পরে নিজের বাড়ির আঙিনায় আরো একটি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাঁর লাশ দাফন করা হবে।

গত মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে মারা যান মওদুদ আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।


এই বিভাগের আরো খবর