রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সময়োপযোগী পরিবর্তনকে ধারণ করে পোশাক মালিকরা সমৃদ্ধ দেশ গঠনে অবদান রাখবে : স্পিকার

অনলাইন ডেস্ক :
বুধবার, ৬ জুলাই, ২০২২, ৩:৪৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, রপ্তানিমূখী পোশাক শিল্প মালিকরা সময়োপযোগী পরিবর্তনকে ধারণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তিরর উপর দাঁড়িয়ে আছে। তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য আধুনিক ও টেকসই দৃষ্টিভঙ্গির প্রয়োজন। তাই আশা করি- রপ্তানিমূখী পোশাক শিল্প মালিকরা সময়োপযোগী পরিবর্তনকে ধারণ করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তাকিারক সমিতির (বিজিএমইএ) নতুন রূপকল্প উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিজিএমইএ’র নতুন লোগো উন্মোচন করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মিরান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড সময়ে পোশাকখাতে যেভাবে প্রণোদনা দিয়েছেন, বিরূপ পরিস্থিতিতেও দেশকে স্বাভাবিক রেখেছেন, তা পোশাকখাতের বিকাশে সহায়তা করেছে। তিনি বলেন, সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে ৫২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। পোশাক রপ্তানি থেকে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার আয় এই ধারাবাহিক উন্নতির সুফল বলে তিনি উল্লেখ করেন।

স্পীকার বলেন, বিজিএমইএর ৪০ বছরের সফল পথচলার কারনেই পোশাকখাতে বাংলাদেশ সারা বিশ্বে ২য় অবস্থানে আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতির পিতার জন্মশতবর্ষ সময়কালে এ ধরণের অর্জন দেশকে গৌরবান্বিত করে। আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জন্য তিনি সকল ধরণের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক শিল্প কারখানার মালিকরা আগামী ২০৩০ সালে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেলক্ষ্যে তারা পণ্য বৈচিত্র্যকরণ ও অপ্রচলিত বাজারে রপ্তানি সম্প্রসারণের কাজ করছে।

তিনি বলেন, সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে পোশকা রপ্তানি হয়েছে ৪২ দশমিক ৬১ বিলিয়ন ডলার। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে পারাটা অনেক বড় অর্জন। তিনি আরও বলেন, শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য পণ্য বহুমূখীকরণ,বাজার বহুমূখীকরণ,ফাইবার বহুমূখীকরণ,দক্ষতা উন্নয়ন, ইনোভেশন ও টেকনোলজি আপগ্রেডেশনসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

রপ্তানি বাড়ানোর লক্ষ্যে সাধারণ পোশাকের পাশাপাশি উচ্চ মূল্যের বা ব্যতিক্রমী পোশাক তৈরিতে কারখানার মালিকদের নিয়মিত উৎসাহ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর